হোম > সারা দেশ > চট্টগ্রাম

নতুন করে উখিয়ায় আশ্রয় নিয়েছে ১০ রোহিঙ্গা অনুপ্রবেশকারী

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে নতুন করে শিশুসহ এক পরিবারের ১০ জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। সোমবার ভোরে নাফনদী পাড়ি দিয়ে টেকনাফের শাহপরীর দ্বীপ সীমান্ত দিয়ে প্রবেশ করে তারা উখিয়ার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছে। অনুপ্রবেশকারীদের মধ্যে সাতজনই শিশু।

বিষয়টি নিশ্চিত করে উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ সলিম জানান, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে আসা ১০ জন রোহিঙ্গা বর্তমানে তার ক্যাম্পে অবস্থান করছেন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

অনুপ্রবেশকারীরা হলেন—ছমুদা (১৮), সাবেকুন্নাহার (১৫), মো. সলিম (১৩), জবিউল্লাহ (১২), মো. আনোস (১১), জিয়াবুর রহমান (১০), শায়েকা (৮), উম্মে হাবিবা (৭), মো. ইসমাইল (৬) ও রেহেনা (৫)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৫ মাসে নতুন করে ১ লাখ ৪৪ হাজার ৪৫৬ জন রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সীমান্তের ওপারে আরও অনেক রোহিঙ্গা অনুপ্রবেশের অপেক্ষায় জড়ো হয়ে আছে বলেও খবর পাওয়া যাচ্ছে। এতে মানবিক সংকটের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা নিয়েও নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

উখিয়া ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ জুবাইর বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সেখানে রোহিঙ্গাদের বিরুদ্ধে নানা ধরনের পরিকল্পনা চলছে। ফলে নতুন করে বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে। একইসঙ্গে ক্যাম্পের ভেতরেও বসবাস ক্রমেই কঠিন হয়ে উঠছে বলে তিনি জানান।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, নতুন করে অনুপ্রবেশের বিষয়টি তিনি এখনো অবগত নন, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সম্প্রতি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, সীমান্তে রোহিঙ্গাদের জড়ো হওয়ার খবর পাওয়া যাচ্ছে, যা উদ্বেগজনক। তিনি জানান, প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ এখনো সৃষ্টি হয়নি, তবে এ বিষয়ে বাংলাদেশ সরকার মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে।

এদিকে, দীর্ঘ নয় বছর পার হলেও এখনো একজন রোহিঙ্গাকেও স্থায়ীভাবে মিয়ানমারে প্রত্যাবাসন করা সম্ভব হয়নি। বরং পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে৷

প্রসঙ্গত, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের জেরে ২০১৭ সালের ২৫ আগস্টের পর বাংলাদেশে প্রায় সাত লাখ রোহিঙ্গা আশ্রয় নেয়। বর্তমানে পুরোনোসহ উখিয়া ও টেকনাফের ৩২টি শরণার্থী শিবিরে ১২ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার