হোম > সারা দেশ > চট্টগ্রাম

তিতাসে যুবলীগ নেতা বিল্লাল মেম্বার গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, তিতাস (কুমিল্লা)

কুমিল্লার তিতাস উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় এজাহারনামীয় আসামি এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে উপজেলার আসমানিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি হলেন উপজেলার নারান্দিয়া ইউনিয়নের খলিলাবাদ গ্রামের আব্দুল মুনাফ মিয়ার ছেলে মোহাম্মদ বিল্লাল হোসেন মেম্বার। তিনি উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য ও নারান্দিয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার।

তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ওসি মো. খালেদ সাইফুল্লাহ বলেন, গ্রেপ্তারকৃত আসামি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় তিতাস থানার মামলার এজাহারভুক্ত আসামি। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আসমানিয়া বাজার থেকে তাকে আটক করা হয়। রোববার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

প্রধান শিক্ষিকাকে লাথি মারা সেই আ.লীগ নেতা সুজন গ্রেপ্তার

মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স: সিএমপি কমিশনার

মুক্তিযুদ্ধকে অস্বীকারকারীরা এ দেশে রাজনীতি করার অধিকার নেই: বুলু

বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানের জরিমানা

চট্টগ্রামে জুলাইয়ের ৬৯ মামলা, অগ্রগতি ৯০ শতাংশ

টিসিজেএ নির্বাচনে সভাপতি এনামুল, সাধারণ সম্পাদক মামুন

মর্টার শেল নিষ্ক্রিয় করতে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বোম্ব ডিসপোজাল ইউনিট’

বাঁশখালীতে মাকে হত্যা মামলায় ছেলে-পুত্রবধূ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইটভাটার দুই শ্রমিকের মৃত্যু

বিশ্রাম নিতে গিয়ে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু