হোম > সারা দেশ > চট্টগ্রাম

আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ধর্ম উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, দেশে আইনশৃঙ্খলা ও অর্থনীতির উন্নতি হয়েছে এবং আগামী ফেব্রুয়ারিতে একটি সুন্দর নির্বাচন করা সম্ভব হবে।

রোববার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি একদিনে নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না, তবে এখন তা বহুগুণে উন্নত হয়েছে। তিনি আরও বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনীও প্রস্তুত আছে।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে আলেম-ওলামাদের অবদান সোনার অক্ষরে লেখার মতো। বাংলাদেশে যখনই বিপদ, দুর্যোগ এসেছে, আলেম-ওলামারা জনগণের সঙ্গে মিলে ময়দানে থেকেছেন এবং তারা জীবন উৎসর্গ করেছেন, আহত হয়েছেন।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের সময়েও শত শত মাদরাসাছাত্র আহত হয়েছে, শাহাদাৎ বরণ করেছে। আগামী দিনেও আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে গড়ে তোলার ক্ষেত্রে আলেম-ওলামা, মাদরাসাছাত্র-শিক্ষক প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত আছেন।

এ সময় তার সঙ্গে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

চবি ছাত্রদল সাধারণ সম্পাদককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী, দিলেন বিভিন্ন পরামর্শ

কৃষকের অধিকার আদায়ে তারেক রহমানের হাত শক্তিশালী করতে হবে

ব্যাংক ডাকাতের গাড়িতে চড়ে সংসদে যাওয়া সরকার জনগণের নয়

শিবির নেতার অপহরণ নাটকের প্রতিবাদে ছাত্রদলের সংবাদ সম্মেলন

শিক্ষক হিসেবে নয়, মানুষ হিসেবেও দায়িত্ব পালন করতে হবে: চট্রগ্রাম ডিসি

হাজীগঞ্জে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

ডুলাহাজারা সাফারি পার্কে নাগলিঙ্গম গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন শিবির নেতা জিসান: পুলিশ সুপার

বিশেষ সংস্থার হোয়াটসঅ্যাপ বার্তা, ক্রিকেটার নাঈমকে নিয়ে যা ঘটলো

দিল্লির প্রেসক্রিপশনে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: নাসীরউদ্দীন পাটোয়ারী