হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্লাড ক্যান্সারে হাইমচর থানার ওসির মৃত্যু

উপজেলা প্রতিনিধি, হাইমচর (চাঁদপুর)

চাঁদপুরের হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন সুমন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’

শুক্রবার (৩১ অক্টোবর) আনুমানিক সকালে দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সার (Acute Myeloid Leukemia) রোগে ভোগার পর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার অকাল মৃত্যুতে হাইমচর উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মহিউদ্দিন সুমন গত ১৫ মে শারীরিক অসুস্থতা নিয়ে ঢাকার আজগর আলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার Acute Myeloid Leukemia রোগটি ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য ২১ মে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় প্রেরণ করা হয় এবং সেখান থেকে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি) চিকিৎসাধীন ছিলেন।

তার গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামে। তার বাবা মো. আমির হোসেন। তার স্ত্রী, দু’ছেলে ও এক মেয়ে আছে।

তিনি ১৭ অক্টোবর ২০২৪ সালে হাইমচর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন এবং যোগদানের পর থেকেই হাইমচরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছিলেন।

হাইমচর থানার ওসি (ভারপ্রাপ্ত) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, তার মৃত্যুতে পুরো হাইমচর থানায় শোক বিরাজ করছে।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭