হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় জুমার খুতবার সময় ঝটিকা মিছিল, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১৭

জেলা প্রতিনিধি, কুমিল্লা

ছবি: ভিডিও থেকে নেয়া

কুমিল্লায় জুমার খুতবার সময় ঝটিকা মিছিলের নেতৃত্বদানকারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কাইয়ুমসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে মিছিলে সক্রিয়ভাবে অংশ নেওয়া আজিজুর রহমান নীরব, হাসিব ও জামিল ইসলামও রয়েছেন। শনিবার সকালে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে জুমার নামাজের খুতবা চলাকালে নুরপুর-তেলিকোনা সড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির বেশ কয়েকজন নেতাকর্মী একত্রিত হয়ে ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি প্রায় ৩০ সেকেন্ড থেকে এক মিনিট স্থায়ী হয়।

মিছিলের পরপরই ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করা হয়। পরবর্তীতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কোতোয়ালি থানার পুলিশ ধারাবাহিক অভিযান চালিয়ে মিছিলে নেতৃত্বদানকারী কাইয়ুমসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, মিছিলে অংশগ্রহণকারী অন্যান্যদের গ্রেপ্তারে জেলা পুলিশের এই ঝটিকা অভিযান অব্যাহত রয়েছে।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না