হোম > সারা দেশ > চট্টগ্রাম

এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, এএসআই ক্লোজ

উপজেলা প্রতিনিধি, ধামরাই (ঢাকা)

ভাড়া বাসায় এক হিন্দু নারীর সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে ধামরাই থানার এএসআই শামীম মিয়াকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। তিনি থানার পিছনে মডেল টাউনের সৌরভ সোহেলের বাড়ির নিচতলায় একা ভাড়া বাসায় থাকতেন।

১০ মার্চ দুপুরে এক হিন্দু নারী এএসআই শামীম মিয়ার বাসায় আসেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ডাকাডাকি শুরু করেন। পরে সাংবাদিকরা আসার পর দরজা খুললে দেখা যায় রুমে এএসআই শামীম এবং ওই নারী বসে আছেন। একপর্যায়ে ঘটনার জন্য ক্ষমা চান ওই এএসআই।

এ বিষয়ে জানতে চাইলে ওই নারী বলেন, আমি একটা অভিযোগ দিতে থানায় এসেছিলাম।

এএসআই শামীম বলেন, ওকে থানা থেকে আমি নিয়ে এসেছি। এ জন্য আমি ক্ষমা চাচ্ছি। এ ঘটনায় নিউজ না করার জন্য সাংবাদিকদের টাকা দিয়ে ম্যানেজ করারও চেষ্টা করেন শামীম।

জানা যায়, ওই হিন্দু নারী কুশুরা ইউনিয়নের বকচর এলাকার সোহেল নামে একজনের কাছে ৫ লাখ টাকা পায়। সেই টাকা ফেরত পেতে ধামরাই থানায় অভিযোগ দিতে আসেন তিনি। সেই সূত্রেই এএসআই শামীম মিয়ার সঙ্গে সম্পর্ক হয়। টাকা তুলে দেয়ার আশ্বাস দিয়ে নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন এএসআই শামীম মিয়া।

এ বিষয়ে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, আমি ভিডিও দেখে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। রাতেই তাকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

সংঘর্ষে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন ছাত্র শিবির কর্মীর

শিক্ষা মন্ত্রীর উপজেলায় ৮৩ জন এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত

পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলল শনাক্ত করা যায়নি

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা

টেকনাফে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ৩ ডাকাতের মৃত্যু

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ

চট্টগ্রামে ছাত্রদল–শিবির দফায় দফায় সংঘর্ষ, শিবির কর্মীর পায়ের গোড়ালি বিচ্ছিন্ন