হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাটিরাঙায় বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ

উপজেলা প্রতিনিধি, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির মাটিরাঙায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা প্রায় সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ করেছে ৪০ বিজিবি পলাশপুর জোন। মঙ্গলবার দিবাগত রাতে এই সিগারেটগুলো জব্দ করা হয়।

জানা গেছে, শুল্ক ফাঁকি দিয়ে বিক্রির জন্য সমতলের জেলায় নিয়ে যাওয়া হয় এই সিগারেটগুলো।

এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের গাজীনগর আলুটিলা এলাকায় সুবে. মো আবদুর রাজ্জাকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বিজিবি।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ৪ হাজার ৪২০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করে। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ১৩ লাখ টাকা।

এ বিষয়ে পলাশপুর জোন অধিনায়ক লে. কর্নেল মো. শাহীনুল ইসলাম বলেন, মাটিরাঙ্গা থানায় সাধারণ ডায়েরি করার প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার