হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম বিমানবন্দরে আরো ৭ ফ্লাইট বাতিল

চট্টগ্রাম ব্যুরো

ইরানে ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলার জেরে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা চলায় দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আরও সাতটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার মধ্যে এ পর্যন্ত শাহ আমানত বিমানবন্দরের ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল। সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তিনি। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি অ্যারাইভাল ফ্লাইট, মধ্যপ্রাচ্যগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ডিপার্চার ফ্লাইট ও একটি অ্যারাইভাল ফ্লাইট, এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্যগামী দুটি ডিপার্চার ফ্লাইট ও দুটি অ্যারাইভাল বাতিল করা হয়েছে।

এছাড়া মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট OV-401 শাহ আমানত বিমানবন্দরে মঙ্গলবার সকাল ৮টা ৫ মিনিটে অবতরণ করে পুনরায় যাত্রী দিয়ে OV-402 ফ্লাইটযোগে মাস্কাটের উদ্দেশে সোয়া ৯টায় বিমানবন্দর ছেড়ে যায়। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মদিনা থেকে আসা BG-138 ফ্লাইট সকাল পৌনে ৯টায় অবতরণ করে সাড়ে ৯টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

ভারত সীমান্তে বাংলাদেশির মৃত্যু

চরমোনাই পীরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের নির্দেশ কুমিল্লার এমপির

লামায় জামগাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম বন্দরের নিলাম শেডের আগুন নিয়ন্ত্রণে

রামগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলায় আরো এক আসামি গ্রেপ্তার

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ছাত্রশিবির নেতা নিহত

বিদেশি শিক্ষার্থীশূন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৩ বছর

সরকারি দপ্তরে ঢুকে হুমকি ও হামলা, আতঙ্কে কর্মকর্তারা

পানি উৎপাদন বাড়াতে জাইকার সহযোগিতা চাইল চট্টগ্রাম ওয়াসা

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে হবে: চসিক মেয়র