হোম > সারা দেশ > চট্টগ্রাম

খাগড়াছড়ি জেলা পরিষদের প্রথম নারী চেয়ারম্যানকে স্থায়ীভাবে অপসারণ

দুর্নীতির অভিযোগ

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে স্থায়ীভাবে অপসারণ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার বিকেলে মন্ত্রণালয়ের উপসচিব মোগল চন্দ্র পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ (২০ নম্বর আইন)’-এর ধারা ১২(১)(গ) অনুযায়ী জিরুনা ত্রিপুরাকে তার পদ থেকে স্থায়ীভাবে অপসারণ করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, চলতি বছরের ৭ জুলাই মন্ত্রণালয় তাকে সাময়িকভাবে সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিল। অভিযোগ ছিল, জেলা পরিষদের ১৪ জন সদস্যকে অবমূল্যায়ন, হস্তান্তরিত বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসদাচরণ, স্বজনপ্রীতি, শিক্ষক বদলি বাণিজ্য, ঠিকাদারদের বিলের ফাইল আটকে ঘুষ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় তদন্ত শুরু করে। তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতেই এই চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

গত বছর ৭ নভেম্বর জিরুনা ত্রিপুরাকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই তার বিরুদ্ধে স্বজনপ্রীতি ও প্রশাসনিক অদক্ষতার অভিযোগ ওঠে। জেলা পরিষদের একাধিক সদস্য জানান, তারা বারবার মন্ত্রণালয়কে জানিয়েছে, চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার কর্মকাণ্ডে পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

তবে জিরুনা ত্রিপুরার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় এ বিষয়ে কোনো মন্তব্য জানা সম্ভব হয়নি। এর আগে, তিনি আইনিভাবে মোকাবেলার কথা জানিয়েছিল।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না