হোম > সারা দেশ > চট্টগ্রাম

শাহ আমানতে পাইপ লাইনে বিমানের তেল সরবরাহ শুরু

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পতেঙ্গা গুপ্তখালে পদ্মা অয়েল পিএলসির প্রধান স্থাপনা থেকে ৫ দশমিক ৭৭ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে বিমানের জ্বালানি পরিবহন শুরু হয়েছে। মঙ্গলবার সকালে আধুনিক প্রযুক্তি সম্পন্ন ‘এমআই হতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত জেট এ-১ পাইপলাইন’ নতুন এই প্রকল্পের উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, উড়োজাহাজের জ্বালানী একটি বিষেশায়িত জ্বালানী এখানো এক ফোটা পানি ঢুকলে বিমানের জন্য মারাত্বক ঝুঁকি ডেকে আনতে পারে। ম্যানুয়াল পদ্ধতিতে ভাউচারের মাধ্যমে এই তেল সরবরাহ করাটা ঝুঁকিপুর্ণ ছিলো। তাই বিশেষ সতর্কতা অবলম্বন করতে হতো। এখন থেকে সেই ঝুঁকি অনেকটাই কমে গেলো। গুপ্তখালের প্রধান ডিপো থেকে সরাসরি পাইপলাইনে এই তেল পৌঁছে যাবে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের পদ্মা এভিয়েশন ট্যাংকারে। তবে পদ্মা এভিয়েশন থেকে উড়োজাহাজে রিফুয়েলিংটা আপাতত ম্যানুয়ালি হবে। তবে যত দ্রুত সম্ভব সেখানেও অটোমেশন পদ্ধতি চালু করা হবে।

চট্টগ্রামের ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরেও পাইপ লাইনে জ্বালানী সরবরাহ প্রকল্প বাস্তবায়ন করা হবে। জেট ফুয়েল ছাড়া অন্যান্য জ্বালানী তেল পরিমাপের ক্ষেত্রে এখনো ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। এখানে অটোমেশন পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। শিগগিরই সবক্ষেত্রে অটোমেশন কিছু কিছু পয়েন্টে এআই পদ্ধতিও সংযুক্ত করা হবে বলে জানান জ্বালানী মন্ত্রণালয়ের সচিব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিপিসি চেয়ারম্যান আমিন উল আহসান। তিনি জানান, জেট ফুয়েল ছাড়াও অন্যান্য জ্বালানী তেল পরিবহনের জন্য ঢাকা-চট্টগ্রাম পাইপলাইন প্রজেক্ট উদ্বোধন হয়েছে কিছু দিন আগে। এছাড়া আরো কয়েকটি পাইপলাইন সফলভাবে অপারেশন করা হচ্ছে। পুরো বাংলাদেশকে পাইপলাইনি নেটওয়ার্কের আওয়াতায় নিয়ে আসতে কাজ করছে বিপিসি। এটি বাস্তবায়ন করা গেলে জ্বালানী তেল ব্যবস্থাপনা নিয়ে বিপিসিসহ বিপনন প্রতিষ্ঠানগুলোর সম্পর্কে সাধারণ মানুষের যে নেতিবাচক ধারণা রয়েছে তা বদলে যাবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হকের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পরিচালক (অপা. ও পরি.) ড. একেএম আজাদুর রহমান এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান ও প্রকল্প পরিচালক প্রকৌশলী অমিত কুমার বড়ুয়া।

সূত্র জানায়, গুপ্ত খালে পদ্মার প্রধান স্থাপনা থেকে ট্যাংকলরি যোগে ৮ কিলোমিটার দূরে শাহ আমানতে অ্যাভিয়েশন ডিপোতে জেট এ-১ সরবরাহ করা হতো। এ বিমানবন্দরের চাহিদা দৈনিক ২ লাখ ২৫ হাজার লিটার, বছরে ৬৫ হাজার টন। ট্যাংকলরিতে এ জ্বালানি পরিবহনে খরচ হতো বছরে ৮ কোটি টাকা। ১৬০ কোটি টাকা ব্যয়ে নতুন প্রকল্প বাস্তবায়নের ফলে ৮ ইঞ্চি ব্যাসের অভ্যন্তরীণ ইপক্সি কোট ও বাহ্যিক থ্রি এলপিই কোট সম্বলিত ন্যূনতম দেড় মিটার আন্ডারগ্রাউন্ড পাইপলাইনে ঘণ্টায় ১৪০ ঘনমিটার জ্বালানি পরিবহনে হচ্ছে। ৩০ বছর মেয়াদি এ প্রকল্প স্ক্যাডা পরিচালিত কনট্রোল ও অটোমেশন সিস্টেমে নিয়ন্ত্রিত হচ্ছে।

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার