হোম > সারা দেশ > চট্টগ্রাম

তারেক রহমানের শাসনামলে দেশে গুন্ডামি ও চাঁদাবাজির ঠাঁই হবে না

চাঁদপুর-৩ আসনের সংসদ

উপজেলা প্রতিনিধি, হাইমচর (চাঁদপুর)

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, আগামীতে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে দেশে ‘গুন্ডা’ বলে কোনো শব্দ থাকবে না। যারা জোর-জুলুম এবং মানুষের ওপর অত্যাচার করবে, তাদের এই দেশে কোনো স্থান হবে না।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে হাইমচর উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত উন্নয়ন সমন্বয় ও মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্বারোপ করে এমপি মানিক উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, "নেশা, জুয়া, চাঁদাবাজি এবং ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের তদবির শোনা হবে না। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নিতে হবে।" তিনি প্রশাসনকে স্পষ্ট বার্তা দেন যে, জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কাজে জড়িত কাউকে ছাড় দেওয়া যাবে না।

উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভায় উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে আপোষহীন কাজ করার অঙ্গীকার করা হয়।

এই সভাটি শেষে জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে তিনি আলগী বাজারের ব্যবসায়ী ও পথচারীদের সাথে নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করেন।

চট্টগ্রামে নতুন উপজেলা ফটিকছড়ি উত্তর, সাধারণ মানুষের উচ্ছ্বাস

গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিলেন কুলছুমা

মেঘনায় আঞ্চলিক সড়কে কিশোরীর লাশ উদ্ধার

দ্রুত ও নির্ভুল তথ্য খুনিদের কাছে পৌঁছায় কীভাবে

হোমনায় সাংবাদিককে মিথ্যা মামলা ও হাতকড়া পরানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুমিল্লায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর ১২ দিনের অনশন

বালতি দিয়ে জিআরের চাল বিতরণ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

মিয়ানমারের মর্টারশেলের বিকট শব্দে কাঁপছে সীমান্তের বাড়িঘর

কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু