হোম > সারা দেশ > চট্টগ্রাম

১৩ কোটি টাকার সেতুতে সংযোগ সড়ক নেই ৫ বছর

জনভোগান্তির শেষ কোথায়

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)

ছবি: আমার দেশ

কক্সবাজারের ঈদগাঁও খালের ওপর প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি নির্মাণ কাজ শেষের পাঁচ বছর পরও উভয় পাশের সংযোগ সড়কের অভাবে সেতুটি অকেজো অবস্থায় পড়ে আছে। এ কারণে ওই সড়ক দিয়ে চলাচলকারী জনসাধারণকে মই বেয়ে চরম ঝুঁকিতে সেতুতে ওঠানামা করতে হচ্ছে।

সূত্রে জানা যায়, ঈদগাঁও উপজেলার সঙ্গে রামু উপজেলার পাহাডড়ি জনপদ ঈদগড়ের সংযোগ সড়কটির সেতুটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৯০ মিটার দৈর্ঘ্য ও ১৩ মিটার প্রস্থের সেতুটি প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে ঈদগাঁও উপজেলার গজালিয়া এলাকার ঈদগাঁও খালের ওপর নির্মিত হয়েছে। বিগত পাঁচ বছর আগে সেতুর নির্মাণ কাজ শেষ হলেও উভয় পাশের সংযোগ সড়কের নির্মাণ কাজ শেষ না করায় সেতুটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

স্থানীয়রা ক্ষোভের সঙ্গে জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও ঠিকাদারের স্বেচ্ছাচারিতার কারণে সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার পাঁচ বছর পরও চালু হয়নি। এ সেতুটি চালু হলে পাহাড়ি জনপদ ঈদগড়, বাইশারি ও গর্জনিয়ার সঙ্গে ঈদগাঁও উপজেলার যোগাযোগ ব্যবস্থায় আমুল পরিবর্তন আসবে।

বিকল্প এ সড়ক পথে যোগাযোগ শুরু হলে পূর্বের সড়ক পথে অব্যাহত ডাকাতি ও অপহরণ অনেকাংশে নিয়ন্ত্রণে চলে আসবে । বিশেষ করে এলাকার কোমলমতি শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে মই বেয়ে সেতুটি পারাপার হতে হচ্ছে। দ্রুত সেতুটি সচল না হলে প্রাণহানির মতো দুর্ঘটনারও আশঙ্কা প্রকাশ করেছে এলাকাবাসী।

ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নুরুল ইসলাম বলেন, ‘সেতুটি চালু করা জনগণের প্রাণের দাবি।’

তিনি অবিলম্বে সেতুর উভয় পাশের সংযোগ সড়ক বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয় ইউপি  সদস্য জুবায়েদ উল্লাহ জুয়েল জানান, পাঁচ বছর আগে সেতুটির নির্মাণ কাজ শেষ হলেও পশ্চিম পাশের সংযোগ সড়কের জায়গাটি ব্যক্তি মালিকানাধীন হওয়ায় জটিলতা সৃষ্টি হয়েছে। এছাড়া ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী বিগত সরকারের পতন হলে ঠিকাদার গা-ঢাকা দেয়। যার ফলে সেতুটির সংযোগ সড়ক নির্মাণ কাজ চরম অনিশ্চয়তায় পড়ে গেছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ঈদগাঁও উপজেলা প্রকৌশলী আল মুইন শাহরিয়ার-এর সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি জানান, সেতুর উভয় পাশের সংযোগ সড়কের কাজ যথাসময়ে সম্পন্ন না করায় আইনানুগ প্রক্রিয়ায় আগের টেন্ডার বাতিল করে অবশিষ্ট কাজের নতুন টেন্ডার আহবানের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। এ প্রক্রিয়া সম্পন্ন হলেই এলাকাবাসীর সহযোগিতায় সংযোগ সড়কের কাজ দ্রুত শুরু হবে।

এমএইচ

কুমিল্লায় রেস্টুরেন্টে বাচ্চা রেখে চলে গেল বিদেশি পরিবার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নির্যাতনে নিহত স্ত্রীর লাশ মর্গে রেখেই পালিয়েছেন স্বামী

কুপিয়ে হত্যা এক পরিবারের ৪ জনকে হোমনায় দাফন

লাশ মর্গে রেখে পালালেন স্বামী

ফেনীতে ট্রেনে কাটা পড়ে দুই জন নিহত

কুমিল্লায় স্কুল শিক্ষার্থীকে গুলি করা সেই পিস্তল উদ্ধার

গণপিটুনিতে নিহত অন্তরের লাশ স্বজনদের কাছে হস্তান্তর

সেফটিক ট্যাংক থেকে মিস্ত্রিকে তুলতে গিয়ে শালা-দুলাভাইয়ের মৃত্যু

কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা, আটক ১