হোম > সারা দেশ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে ১১ দলীয় জোট। শনিবার (২ এপ্রিল) বিকেলে শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান বাজার প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।

সমাপনী সমাবেশে বক্তারা বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নের নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। এ জন্য যা যা করার সবকিছু এ সরকারকেই করতে হবে। সংসদে বিল পাস করে অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। তা না হলে লাগাতার সরকারবিরোধী কর্মসূচি দেওয়া হবে।

তারা বলেন, জনগণের সঙ্গে আর তামাশা করবেন না। তা না হলে জনগণ মাঠে নামতে বাধ্য হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কিন্তু ৪৫ মিনিট সময় চেয়েছিল। না পেয়ে হেলিকপ্টারে পালিয়েছে। আপনারা কিন্তু সেই সময়ও পাবেন না। তাই বলছি, জনগণের দাবি মেনে নিন। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করুন।

নির্বাচনের আগে যে কথা দিয়েছিল বিএনপি, সরকার গঠনের পর সেই কথা রাখছে না। ৭০ শতাংশ গণভোট পাওয়ায় পরও সেটি বাস্তবায়ন করছে না। দ্রুততম সময়ের মধ্যে রায় বাস্তবায়ন করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে তাঁরা হুঁশিয়ারি দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জেলা জামায়াতের আমীর মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া, নায়েবে আমির এডভোকেট নজির আহম্মদ, সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ, সহকারী সেক্রেটারি এডভোকেট মহসিন কবীর মুরাদ, জেলা খেলাফত মজলিসের সভাপতি গোলাম মোস্তফা, জেলা এনসিপি আহবায়ক মাসুম বিল্লাহ, সদস্য সচিব আলমগীর হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সভাপতি মাওলানা লোকমান হোসেন, সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসেন, জেলা বিডিপি সভাপতি খালেদ সাইফুল্লাহসহ আরো অনেকেই।

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

রক্ত লাগলে রক্ত নে মেহেদীরে ফিরিয়ে দে

রাঙ্গামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন স্কুলশিক্ষিকা

জুমার নামাজের সুযোগে মসজিদের ২ লাখ টাকা চুরি

শ্রমিকদের ভাগ্য নিয়ে টালবাহানা চলবে না: সাঈদ আল নোমান