হোম > সারা দেশ > চট্টগ্রাম

অগ্নিকাণ্ডে নিহত সনাতন ধর্মাবলম্বী পরিবারের পাশে জামায়াত

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)

নোয়াখালীর হাতিয়ায় অগ্নিকাণ্ডে নিহত সনাতন ধর্মামলম্বী পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়েত ইসলামী। বৃহস্পতিবার সকালের দলটির পক্ষ থেকে পরিবারের কাছে একটি নতুন ঘর হস্তান্তর করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন. নোয়াখালী- ৬ আসনে (হাতিয়া) জামায়াতের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার বোরহানুল ইসলাম, বুড়িরচর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আশ্রাফ, ইসলামী ছাত্রশিবির হাতিয়া উপজেলা দক্ষিণ সভাপতি আশিকুল ইসলাম, হাতিয়া আদর্শ থানা সেক্রেটারি আবদুল ওহাব বাবুল ও নিহতদের পরিবারের সদস্য কেসব দাস।

উপজেলার বুডিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তার স্ত্রী মিলন বালা নামে এক দম্পতি মারা যায়। এই ঘটনায় পুড়ে যায় তাদের ৭ গরু।

গত (৩১ জানুয়ারি) রাত তিনটার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের জোড়খালি গ্রামের মুনদা বাড়িতে এ ঘটনা ঘটে।

হামলা-লুটপাটের প্রতিবাদে এনসিপির বিরুদ্ধে মানববন্ধন

টেকনাফে মালয়েশিয়া পাচারের সময় ১৫ জন উদ্ধার

দেশে ফিরলো আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলে

ফেনীতে যুবদল নেতার বাড়ি থেকে চোরাই ট্রাক উদ্ধার

সেন্টমার্টিনে কেয়াগাছ কেটে দখলের চেষ্টা

কুমিল্লার নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত

ধানের শীষে ভোট দেয়ায় স্ত্রীকে তালাক, যা বললেন স্বামী

নোয়াখালীর ৬টি আসনে ৩৫ প্রার্থীর জামানত বাতিল

ভোটের পরপরই বিএনপির নাম ভাঙিয়ে বাঁকখালী নদীর তীর দখল

ওমরা শেষে ফেরার পথে চালকসহ ৫ বাংলাদেশি নিহত