হোম > সারা দেশ > চট্টগ্রাম

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ (নোয়াখালী)

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে শহরের বারাখওয়ানাত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. আবু নাসের শামীম (৫৫) দীর্ঘদিন ধরে ওই এলাকায় ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তিনি দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ব্যক্তি জীবনে তিনি স্ত্রী ও চার সন্তানের জনক।

দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল তানসেন জানান, ঘটনার সময় শামীম তার ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে অবস্থান করছিলেন। এ সময় আগে থেকে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে নিহতের স্বজন ও বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন বলেন, আমার ফুফাতো ভাই শামীম দীর্ঘদিন ধরে জোহানেসবার্গ এলাকায় ব্যবসা করে আসছিলেন। তার লাশ দেশে আনার প্রস্তুতি চলছে।

জেডএম

আমার দেশ প্রতিনিধির উপর বিএনপি নেতার হামলা

তনু হত্যা মামলার প্রথম আসামি ৩ দিনের রিমান্ডে

বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ

স্পিডবোটের ভাড়া বৃদ্ধির কথা বলে তোপের মুখে বিএনপি নেতা

‎রামুতে ইউপি সদস্য অপহরণ, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি

অস্ত্রধারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত: সিএমপি কমিশনার

হাতিয়ায় দেড় হাজার লিটার ডিজেল জব্দ, আটক ১

ভুয়া মৃত্যু সনদ বানিয়ে জমি দখল, উদ্ধাস্তু প্রকৃত মালিক

ইজারার নামে চাঁদাবাজির অভিযোগ, ব্যবসায়ীকে মারধর

চাঁদপুরে আধুনিক যন্ত্রে সজ্জিত অবৈধ পলিথিন ফ্যাক্টরির সন্ধান