হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাটিরাঙ্গায় ভাড়া বাসায় যুবকের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার পানবাজার এলাকায় ভাড়া বাসা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে তাহের মাস্টারের বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।

মৃত মসিউর রহমান মাহিন (২২) হাতিয়াপাড়া এলাকার জহির মিয়ার ছেলে।

তার স্ত্রী মালেকা (১৮) জানান, নেশার টাকার বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার দিনও টাকা চাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি বাসা থেকে বের হয়ে যান। পরে বিকেলে ফিরে এসে ঘরের জানালার সঙ্গে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাটিরাঙ্গা থানার ওসি শাহেদ উদ্দিন জানান, লাশ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেডএম

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় ডায়রিয়ার প্রকোপ, দুইজনের মুত্যু

মেঘনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে সেই মা হাতির মৃত্যু

কক্সবাজারে আবার পাহাড়ধস: মাটিচাপায় স্ত্রীর মৃত্যু, প্রাণে বাঁচলেন স্বামী

ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২

বিএনপি নেতার বিরুদ্ধে পলাতক আসামি ছিনতাইয়ের অভিযোগ

বান্দরবানে বানভাসি মানুষের মানবেতর জীবন

বাড়ির উঠানে বন্যা, পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

দক্ষিণ চট্টগ্রামে বন্যার নেপথ্যে রমরমা মাটির ব্যবসা

টানা বর্ষণে আবারও জলাবদ্ধতা, ডুবল বন্দরনগরী