হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মাদক কারবারি গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, কুমিল্লা

ছবি: আমার দেশ

সীমান্তবর্তী উপজেলা কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কবির হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ শশীদল এলাকায় দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় অভিযান চালিয়ে ব্রাহ্মণপাড়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার কবির হোসেন (৩৫) উপজেলার দক্ষিণ শশীদল গ্রামের হোসেন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদক ও চোরাচালানের ১০টি মামলা রয়েছে।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শশীদল রেলস্টেশনে চট্টলা এক্সপ্রেসে চোরাই পণ্য ও মাদক পাচারের ভিডিও ধারণ করতে গেলে কালের কণ্ঠের সাংবাদিক (বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি) আক্কাস আল মাহমুদ হৃদয় এবং দৈনিক কুমিল্লা প্রতিদিনের প্রধান সম্পাদক ও প্রকাশক শরিফুল ইসলাম সুমনের ওপর হামলার ঘটনা ঘটে।

পরে তারা সেখান থেকে বেরিয়ে আসার সময় আবারও হামলা করা হয় এবং এ ঘটনায় সংবাদ প্রকাশ করলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে এ ঘটনার সঙ্গে জড়িত একজনকে পুলিশ গ্রেপ্তার করে।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন বলেন, দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সাংবাদিক শরিফুল ইসলাম সুমন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৪ জনকে আসামমি করে মামলা করেন। ওই মামলায় দুপুর ২টার দিকে কবির হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এমএইচ

ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি

বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়কযোগাযোগ বিচ্ছিন্ন

ভারতের পাহাড়ি ঢলে ক্ষতির মুখে সহস্রাধিক কৃষকের ফসল

টানা বৃষ্টিতে তৃতীয় দিনও বন্ধ চট্টগ্রামের স্কুল-কলেজ

আজ ফেনী যাচ্ছেন বিরোধীদলীয় চিফ হুইপসহ এনসিপির নেতারা

মৌলভীবাজারে ধলাই নদীর ভাঙন: পানিবন্দি ১০ হাজার মানুষ

বিশ্বকাপ রেফারির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর যুবক

পালিয়েও শেষ রক্ষা হলো না সবুজের, বিয়ের আগেই গ্রেপ্তার

‘মামলা করলে আবার মারব’এলজিইডি কর্মকর্তাকে বিএনপি নেতার হুমকি

পাহাড়ে ঝুঁকিতে বাস করা বাসিন্দাদের সরাতে তৎপর প্রশাসন