হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ইয়াবা-গাঁজাসহ ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের বাঁশখালীতে মাছ ধরার নৌকায় ব্যবহৃত নিষিদ্ধ ট্রলিং জালের সরঞ্জাম তৈরির মূল হোতা ভারতীয় নাগরিককে যৌথ অভিযানে আটক করেছে কোস্ট গার্ড ও সেনাবাহিনী। আটক পণ্ডিত বিশ্বাস (৩৮) ভারতের পশ্চিম বঙ্গের চব্বিশ পরগনা জেলার বাসিন্দা। এসময় আরো তিন বাংলাদেশিকেও আটক করা হয়েছে। তাদের কাছ থেকে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চট্টগ্রামের বাঁশখালী থানাধীন শেখেরখীল এলাকার একটি গোডাউনে ফিশিং বোটের নিষিদ্ধ ‘আর্টিসনাল ট্রলিং সরঞ্জাম’ তৈরির কাজ চলছে। সোমবার রাত সাড়ে ১২টায় কোস্টগার্ড কন্টিনজেন্ট বাঁশখালী ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করে।

এসময় নিষিদ্ধ ট্রলিং জাল তৈরিকালে সাতটি অবৈধ ট্রলিং জাল, ৩৪ পিস ইয়াবা, ১০ গ্রাম গাঁজা ও নগদ ৭৩ হাজার টাকা, পাসপোর্টসহ তিনজন বাংলাদেশি কারিগর এবং নিষিদ্ধ ট্রলিং সরঞ্জাম স্থাপনের মূলহোতা ১ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়। তিন বাংলাদেশি হলেন, বরগুনার অমল চন্দ্র (৪৫), মোংলার নাথন বিশ্বাস (৬০) ও সাতক্ষীরার আকাশ বিশ্বাস (৩৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতীয় নাগরিক পণ্ডিত বিশ্বাস জানান, তিনি বাংলাদেশে দীর্ঘদিন ফিশিং বোটে নিষিদ্ধ ‘আর্টিসনাল ট্রলিং’ সরঞ্জাম স্থাপন করে আসছিলেন। তিনি গত ২০২৩ সাল সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে নিয়মিত বাংলাদেশে যাতায়াত করতেন। সর্বশেষ গত ২ মে একই বন্দর দিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করে পর্যায়ক্রমে চট্টগ্রামের বাঁশখালীতে এসে বিভিন্ন ফিশিং বোটে নিষিদ্ধ ট্রলিং সরঞ্জাম স্থাপনের (ফিশিং বোটে বেহুন্দি জাল দিয়ে ট্রলিং ট্রলারে রুপান্তর) কাজ করছেন। তার বিষয়ে বিস্তারিত তদন্তের কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে। ভারতীর এই নাগরিকের কারণে বাংলাদেশে প্রবাল, সামুদ্রিক গাছপালা ও পোনা মাছ ধ্বংস হয়ে ইকোসিস্টেমের ভারসাম্য নষ্ট হচ্ছে। এতে ভবিষ্যতে বঙ্গোপসাগরে মৎস্য শূন্যতা দেখা দিতে পারে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কোস্টগার্ড।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম