কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের কলিম উল্লাহ প্রকাশ ডাকাত কইল্যাকে আটক করেছে রামু থানা পুলিশ।
রোববার বিকেলে ঈদগড় ইউনিয়নের পানিস্যাঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার ব্যবহৃত দেশীয় একটি অস্ত্র (এলজি) উদ্ধার করা হয়।
আটক ডাকাত কলিম উল্লাহ ঈদগড় ইউনিয়নের পানিস্যাঘোনা এলাকায় নুরুল হকের পুত্র।
অভিযানে নেতৃত্ব দেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান।
তিনি বলেন, কইল্যা ডাকাত বহু অপরাধের সাথে জড়িত। তার অবস্থান টের পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তার বিরুদ্ধে ডাকাতি, মাদক, চুরি, অপহরণ, মারামারি, নারী নির্যাতনসহ ১৫টির অধিক মামলা চলমান আছে। অপরাধ নির্মূলে রামু থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।
অভিযানে আরো উপস্থিত ছিলেন, রামু থানার ওসি তদন্ত মো. ফরিদ, ঈদগড় ফাঁড়ির আইসি এসআই মনিরুল ইসলামসহ অনেকে।
এমএস