হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, রাউজান (চট্টগ্রাম)

চট্টগ্রামের রাউজানে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) রাত ২টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সামমাহালদারপাড়ার নিজ বাড়ি তাকে গ্রেপ্তার করা হয়। আবু তাহের ওই এলাকার ছৈয়দ আহম্মদের ছেলে।

রাউজান থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, ১৯৯৬ সালের ২৭ এপ্রিল সকাল সাড়ে ১০টায় আসামি আবু তাহেরসহ এজাহারনামীয় অপরাপর আসামিরা নোয়াপাড়া ইউনিয়নের উত্তর কচুখাইন এলাকার মৃত জোবায়দুল হকের ছেলে এমদাদুল হক প্রকাশ খোকনকে বসতঘর থেকে জোরপূর্বক বের করে থ্রি নট থ্রি রাইফেল দিয়ে গুলি করে হত্যা করে।

ওসি আরো জানান, পরবর্তীতে এমদাদুল হক প্রকাশ খোকনের মাতা হালিমা বেগম বাদী হয়ে আসামি আবু তাহেরকে এজাহারনামীয় ১নং আসামি করে ১৫ জন আসামির বিরুদ্ধে এজাহার দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে রাউজান থানার অভিযোগপত্র আদালতে দাখিল করেন। বিচারকার্য শেষে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালত আসামি আবু তাহেরকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৪ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ওসি সাজেদুল ইসলাম জানান, আসামি আবু তাহের মামলা রুজু হওয়ার পর থেকে প্রায় ৩০ বছর পলাতক ছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রাউজানের সার্কেল এএসপি বেলায়েত হোসেন বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংঘর্ষে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন ছাত্র শিবির কর্মীর

শিক্ষা মন্ত্রীর উপজেলায় ৮৩ জন এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত

পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলল শনাক্ত করা যায়নি

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা

টেকনাফে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ৩ ডাকাতের মৃত্যু

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ

চট্টগ্রামে ছাত্রদল–শিবির দফায় দফায় সংঘর্ষ, শিবির কর্মীর পায়ের গোড়ালি বিচ্ছিন্ন