হোম > সারা দেশ > চট্টগ্রাম

শুধু বাংলাদেশে নয়, সারাবিশ্বে খালেদা জিয়া সম্মানিত: এ্যানি

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

সারাবিশ্বে খালেদা জিয়া সম্মানিত: এ্যানি

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শুধু বাংলাদেশে নয়, সারাবিশ্বে বেগম খালেদা জিয়া সম্মানিত। প্রতিটি দেশের সরকার প্রধান তার চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছে, বিবৃতি দিচ্ছে এবং ডাক্তার পাঠাচ্ছে। এছাড়া, বাংলাদেশ সরকার যেভাবে তাকে সম্মান দিয়েছে, আমরা অভিভূত। সরকার দায়িত্ব নিয়ে তাকে যে মর্যাদায় আসীন করেছে এজন্য আমরা অভিনন্দন জানাই প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার রাজিবপুর এলাকায় ধানের শীষে ভোট চেয়ে আয়োজিত গণ-মিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ভোটের জন্য ঘরে ঘরে যেতে দল থেকে আমাদের সিদ্ধান্ত দিয়েছে। এবারের নির্বাচন আগের মতো নয়, একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে নির্বাচন। একটি দল এনআইডি কার্ডের ফটোকপি নিচ্ছে, এটি ষড়যন্ত্র, নীল নকশা। উদ্দেশ্য, চুরি করার একটা প্রক্রিয়ায় ব্যস্ত রয়েছে। ভোটের ফারাক ধানের শীষের সঙ্গে কতটুকু তা এলাকায় হাঁটলেই বোঝা যায়। কিন্তু তারা মা-বোনদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে আইডি কার্ড নিচ্ছে, এটি গভীর ষড়যন্ত্র। নির্বাচন কমিশনকে বলে দিতে চাই, কারা এই আইডি কার্ড নিচ্ছে, কারা ফটোকপি নিচ্ছে, এটা তদন্ত করে বের করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ।

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

গাঁজা কাণ্ডে দাউদকান্দির ওসি প্রত্যাহার

লক্ষ্মীপুরে মা-সহ তিন বোনকে হারানো সিফাতের পাশে জামায়াত