হোম > সারা দেশ > চট্টগ্রাম

পেকুয়ায় ঘরে ঢিল ছোড়া থেকে হত্যাকাণ্ড

উপজেলা প্রতিনিধি, পেকুয়া (কক্সবাজার)

ছবি: আমার দেশ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে বসতঘরে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে কিরিচের আঘাতে আবু তাহের (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হারুন মাতবরপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আবু তাহের ওই এলাকার স্থায়ী বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে আবু তাহেরের বসতঘরে পরপর দুটি ঢিল ছোড়া হয়। শব্দ শুনে তিনি ও তার ছেলে মোহাম্মদ তারেক ঘর থেকে বেরিয়ে আসেন। এ সময় প্রতিবেশী নুর হোছেনের ছেলে মোহাম্মদ সিফাতকে (২৭) দেখতে পেয়ে ঢিল ছোড়ার বিষয়ে প্রশ্ন করলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, সংঘর্ষের একপর্যায়ে সিফাত ধারালো কিরিচ দিয়ে আবু তাহেরের বাঁ হাতে কোপ দেন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, কয়েক মাস আগে এক নারীকে উত্ত্যক্ত করার অভিযোগে সিফাতের বিরুদ্ধে এলাকায় শালিস বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই শালিসে মুচলেকা দিয়ে তিনি ছাড়া পান। এরপর থেকেই আবু তাহেরের সঙ্গে তার বিরোধ চলছিল। সেই পূর্ববিরোধই এ হত্যাকাণ্ডের পেছনে ভূমিকা রেখেছে বলে স্থানীয়দের ধারণা।

নিহতের ছেলে মোহাম্মদ তারেক অভিযোগ করেন, ঘটনার সময় সিফাত একা ছিল না, তার সঙ্গে আরও কয়েকজন ছিলেন। হামলার পর তারা অভিযুক্তকে পালিয়ে যেতে সহায়তা করেন।

এ ঘটনায় অভিযুক্ত সিফাত পলাতক থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

পেকুয়া থানার ওসি মেহেদী হাসান জানান, প্রাথমিক তদন্তে পূর্ববিরোধের জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এমএইচ

ফেনীতে ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে যুবলীগ কর্মী হত্যার অভিযোগ

দুর্নীতি-সন্ত্রাসের সঙ্গে আমার দেশ আপস করবে না: মাহমুদুর রহমান

ঘুরতে এসে ইনানী সৈকতে যুবক নিখোঁজ

হাটহাজারীতে পাঁচটি অস্ত্রসহ চারজন আটক

সিফাতের পাশে আমরা সবাই থাকব: এমপি আবুল খায়ের ভূঁইয়া‎

স্বপ্নসিঁড়ি ব্লাড ডোনার সোসাইটির সভাপতি আরিফ, সম্পাদক হাসান

ফুলগাজীতে প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে হত্যা

কুমিল্লায় ফেলে যাওয়া সেই বাচ্চার অভিভাবকের সঙ্গে যোগাযোগ হয়েছে

রামুতে পানি ভেবে অ্যাসিড পান করে শ্রমিকের মৃত্যু

কুমিল্লায় রেস্টুরেন্টে বাচ্চা রেখে চলে গেল বিদেশি পরিবার