হোম > সারা দেশ > চট্টগ্রাম

জামায়াত নেতার বাসায় পুলিশি তল্লাশি, ওসি প্রত্যাহারের দাবি

উপজেলা প্রতিনিধি, দাগনভূঞা (ফেনী)

ফেনীর দাগনভূঞায় জামায়াতে ইসলামীর এক নেতার বাসায় পুলিশের অভিযানের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে দাগনভূঞা বাজার এলাকায় জামায়াত কর্মী ও শিক্ষক আব্দুর রহিমের (৭০) বাসায় দাগনভূঞা থানা পুলিশ তল্লাশি অভিযান চালায়।

এ ঘটনার প্রতিবাদে ফেনী-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক সংবাদ সম্মেলন করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, একজন সম্মানিত শিক্ষকের বাসায় পুলিশের অভিযান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি এ ঘটনার জন্য দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফয়জুল আজীম নোমানকে প্রত্যাহারের দাবি জানান।

ডা. ফখরুদ্দিন মানিক আরো বলেন,আজকের এই ঘটনায় আসন্ন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে জনমনে শঙ্কা তৈরি হয়েছে।

এ বিষয়ে সোনাগাজী ও দাগনভূঞা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সৈয়দ মুমিদ রায়হান বলেন, একটি গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করেছিল। তবে পরবর্তীতে তথ্যটি সঠিক না হওয়ায় আব্দুর রহিম স্যারের প্রতি পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করেছি।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম