হোম > সারা দেশ > চট্টগ্রাম

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ল ৩০০ ঘর

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের আলোচিত উপজেলা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আগুনে ৩০০টি ঘর পুড়ে গেছে|

মঙ্গলবার দুপুর ১টার দিকে উখিয়ার ১নং ক্যাম্পে এ ঘটনা ঘটে। এক ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি আরিফ হোসেন।

তিনি বলেন, কুতুপালং ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। বাতাসের কারণে চারদিকে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। আমাদের টিম ঘটনাস্থলে রয়েছে।

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এনজিওতে কর্মরত কামাল উদ্দিন বলেন, আমরা অফিসে কাজ করছিলাম। হঠাৎ শুনি মানুষের চিৎকার। পরে দেখি আগুন।

তিনি বলেন, পলিথিনের ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। রোহিঙ্গারা আতঙ্কে ছোটাছুটি করেন। একঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তার আগেই তিন শতাধিক ঘর পুড়ে গেছে।

কুমিল্লা বোর্ডের আট কলেজ থেকে অংশ নিচ্ছে না কেউ

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

গাঁজা কাণ্ডে দাউদকান্দির ওসি প্রত্যাহার