হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছাগলনাইয়ায় সাংবাদিককে হত্যাচেষ্টা, থানায় মামলা

উপজেলা প্রতিনিধি, ছাগলনাইয়া (ফেনী)

ছবি: আমার দেশ

ছাগলনাইয়া উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিককে মারধর, নদীতে ফেলে হত্যাচেষ্টা, মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট করার অভিযোগে থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় দুজনের নাম উল্লেখ করে ও ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার বাদী নিজাম উদ্দিন মজুমদার (৪০) মোহনা টেলিভিশনের ছাগলনাইয়া-ফুলগাজী-পরশুরাম উপজেলা প্রতিনিধি এবং ফেনী আদালতের শিক্ষানবিশ আইনজীবী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার শুভপুর ইউনিয়নের সোনাপুর সংলগ্ন ফেনী নদীর তীরে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে ভিডিও ধারণ করতে যান তিনি। এ সময় পূর্বপরিচিত ইমরান সিকদার তাকে সেখানে নিয়ে যান। পরে ইমরান সিকদার, ওসমান গনি ও তাদের সহযোগীরা তার ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, হামলাকারীরা তাকে কিল-ঘুষি, লাথি এবং কাঠের টুকরো দিয়ে এলোপাতাড়ি মারধর করে নদীতে ফেলে দেয়। তিনি কোনো রকমে নদী থেকে উঠে প্রাণে রক্ষা পান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বাদীর অভিযোগ, হামলাকারীরা তার ব্যবহৃত মোবাইল ফোন ভেঙে ফেলে এবং সাংবাদিকতার কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কাগজপত্র, ছবি ও অন্যান্য প্রয়োজনীয় নথি পানিতে ফেলে নষ্ট করে দেয়। এ ঘটনায় তিনি শারীরিকভাবে আহত হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতিরও সম্মুখীন হয়েছেন বলে মামলায় উল্লেখ করেছেন।

এ ঘটনায় ইমরান সিকদার (২৫) ও সেমান গনি (৪০)-কে নামীয় আসামি এবং আরও ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে ছাগলনাইয়া থানায় মামলা করা হয়েছে। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বাদী।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ছাগলনাইয়া থানা পুলিশ থানায় এজাহার দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনায় ছাগলনাইয়া কর্মরত সাংবাদিকরা হামলার তীব্য নিন্দা জানিয়ে দোষীদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এমএইচ

মাতামুহুরিতে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু

পার্বত্যঞ্চলের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর

আশ্রয়কেন্দ্রে প্রসব বেদনা নিয়ে অপেক্ষা সাদিয়ার, চারদিকে পানি

কর্ণফুলীতে ৫ হাজার ৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরে অলস ভাসছে অর্ধশতাধিক পণ্যবাহী জাহাজ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

চট্টগ্রামে প্রতি বর্ষায় ডুবছে সেই ২৫ এলাকা

জবরদখলের জমিতে নিজাম হাজারীর বিলাসবহুল বাগানবাড়ি

পাহাড়ধসে দুই জেলায় মৃত্যুর মিছিল

বান্দরবানে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত সড়ক যোগাযোগ পুনরুদ্ধারে বিজিবি