হোম > সারা দেশ > চট্টগ্রাম

অস্ত্রের মুখে জিম্মি করে গরু ছিনতাই

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (২৩ মে) ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর র‍্যাব ক্যাম্প সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানির পর এলাকায় ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, ‘মানুষের কাছ থেকে ঋণ নিয়ে ঈদুল আজহায় বিক্রির জন্য ১০টি গরু ক্রয় করি। ফেনীর র‍্যাব ক্যাম্পের পাশেই গরুগুলো বেঁধে রেখে পাহারা দিচ্ছিলাম।

এসময় হঠাৎ ৪/৫ জন ব্যক্তি এসে তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে ১টি গরু গাড়িতে তুলে নিয়ে যায়। তাৎক্ষণিক আশপাশের লোকজন তার চিৎকার শুনে এগিয়ে এসে গাড়িটির পেছনে ধাওয়া করলেও আটকাতে পারেনি।

স্থানীয়রা জানায়, অনেকেই লাভের আশায় দেশের বিভিন্ন স্থান থেকে গরু এনে ফেনীর হাট বাজারে বিক্রি করছে। এভাবে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ছিনতাইয়ের ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।

ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম- এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে বলেন, ব্যবসায়ীদের নিরাপত্তায় কাউকে ছাড় দেওয়া হবে না।

জঙ্গল সলিমপুরে কারাগার নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান