হোম > সারা দেশ > চট্টগ্রাম

১০ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র পথিকুল ইসলাম বাদশা

উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)

ফেনীর পরশুরাম উপজেলার মোহাম্মদপুর মাদ্রাসাছাত্র পথিকুল ইসলাম বাদশা (১৩) গত দশ দিন ধরে নিখোঁজ রয়েছে। বাদশাকে খুঁজে না পাওয়ায় তার পরিবারের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

জানা গেছে, উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে পথিকুল ইসলাম বাদশা (১৩) গত ১০ অক্টোবর সকালে মোহাম্মদপুর দারুল আক্রাম কুয়েতি মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়ার পর আর মাদ্রাসা বা বাড়িতে ফিরে আসেনি।

নিখোঁজ বাদশার বাবা সাদ্দাম হোসেন জানান, তিনি স্ত্রী তাহেরা আক্তারের চিকিৎসার জন্য তাকে নিয়ে গত ৮ অক্টোবর চট্টগ্রামে যান। ছেলে মাদ্রাসায় থাকায় তাকে নিয়ে যাননি। গত ১৬ অক্টোবর বাড়িতে ফিরে এসে ছেলেকে দেখতে মাদ্রাসায় যান। মাদ্রাসায় ছেলেকে না পেয়ে মাদ্রাসার দায়িত্বরত শিক্ষক জানান, ১৬ অক্টোবর সকাল ৯টার দিকে তার ছেলে ছুটি নিয়ে বাড়িতে যায়, এরপর সে আর মাদ্রাসায় ফিরে আসেনি।

সাদ্দাম হোসেন বলেন, আমার ছোট মেয়ে পলি আক্তারকে জিজ্ঞেস করলে সে আমাদেরকে বলে, বাদশা দুই দিন বাড়িতে ছিল। মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে সে মাদ্রাসায় যায়নি। আমার আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ করেও তার কোনো সন্ধান পাইনি।

তিনি আরও জানান, পরে কয়েক দফায় মাদ্রাসায় গিয়ে বিষয়টি কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনা করতে চাইলেও তারা তাকে সান্ত্বনা বা পরামর্শ না দিয়ে বারবার বিষয়টি এড়িয়ে গেছেন।

এ ঘটনায় শনিবার নিখোঁজ পথিকুল ইসলাম বাদশার বাবা সাদ্দাম হোসেন পরশুরাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, বাদশার উচ্চতা ৪ ফুট ১০ ইঞ্চি, গায়ের রং কালো, চুল ছোট এবং শরীরের গঠন চিকন ও রোগা (হেংলা পাতলা)।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, নিখোঁজের ঘটনায় পুলিশ তদন্ত করছে।

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল