হোম > সারা দেশ > চট্টগ্রাম

টাকা না পেয়ে ব্যাংক কর্মকর্তার নাক ফাটালেন ছাত্রদল নেতা

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে চাহিদা অনুযায়ী টাকা না পেয়ে এক ব্যাংক কর্মকর্তার উপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে শহরের একাডেমি রোডস্থ গ্লোবাল ইসলামী ব্যাংকের উপশাখায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে ব্যাংকটির ওই উপশাখায় এফডিআরের টাকা উত্তোলন করতে যান ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি রিয়াদ উল করিম। এ সময় চাহিদা অনুযায়ী টাকা না পাওয়ায় ওমর ফারুক নামে এক ব্যাংক কর্মকর্তার উপর ক্ষিপ্ত হন তিনি। একপর্যায়ে অকথ্য ভাষায় গালমন্দ করতে করতে ওই কর্মকর্তার উপর হামলা করেন রিয়াদ।

ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা ওমর ফারুক বলেন, তাকে শিগগিরই টাকা প্রদানের বিষয়টি বলেছিলাম। পরবর্তী প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষরও নেয়া হয়। হঠাৎ আমাকে উদ্দেশ্য করে তিনি অকথ্য ভাষায় গালমন্দ শুরু করেন। বিষয়টি ঠিক হচ্ছে না বলার সঙ্গে সঙ্গেই তিনি আমার নাকে মারাত্মক আঘাত করে রক্তাক্ত করেন।

ব্যাংকটির ফেনী শাখার ব্যবস্থাপক কাউছার আহমেদ চৌধুরী বলেন, সাম্প্রতিক সময়ে ব্যাংকে কিছু সমস্যা চলছিল। তবে গ্রাহকের টাকা দেয়ার চেষ্টা চলছে। সোমবার এ ব্যক্তির সঞ্চয়ী হিসাবে জমাকৃত সব টাকা প্রদান করা হয়। পরবর্তী এফডিআরের ৯ লাখ টাকা শিগগিরই দেয়ার কথা বলা হয়েছিল। কিন্তু তিনি অকথ্য ভাষায় গালমন্দ করে এক কর্মকর্তাকে মেরে নাক ফাটিয়ে দিয়েছে।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে জেলা ছাত্রদলের সহ-সভাপতি রিয়াদ উল করিম বলেন, কয়েকমাস ধরে আমার জমাকৃত টাকার জন্য বার বার ব্যাংকে আসা-যাওয়া করেছিলাম। কিন্তু তারা টাকা দিয়ে শুধু সময় নেন। বিষয়টি ইতোমধ্যে ব্যাংকের উচ্চ পর্যায়েও অবহিত করা হয়েছে। সর্বশেষ আজও টাকার জন্য গেলে কিছু কথা-কাটাকাটি হয়েছে। তবে মারধরের অভিযোগ সত্য নয়।

ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার