হোম > সারা দেশ > চট্টগ্রাম

দেশে নতুন করে ভয়ের সংস্কৃতি চালু করা হচ্ছে: নাহিদ ইসলাম

জেলা প্রতিনিধি, বান্দরবান

বান্দরবানে শহীদ আবু সাঈদ মুক্ত মঞ্চে উপস্থিত এনসিপি নেতারা। ছবি: আমার দেশ

জাতীয় নাগরিক পাটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের পর বর্তমানে বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি চালু করা হচ্ছে। আমরা বলেছিলাম বাংলাদেশকে একটি সম্প্রীতি ও সংহতির দেশ গড়ে তুলবো। কিন্তু আমরা আজ দেখছি অগণতান্ত্রিকভাবে একটি রাজনৈতিক দল বাধা প্রদানের চেষ্টা করছে। আমরা এর নিন্দা জানাচ্ছি।

তিনি বলেন, জনগণ অগণন্ত্রণ, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এবং মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে গণঅভুত্থানে নেমেছিল। ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে যদি ভয়ের সংষ্কৃতি তৈরী করতে চায় জনগণ আবারো রাজপথে নামবে।

আড়াই ঘণ্টা পর এনসিপির মঞ্চ ছাড়লেন বিএনপি নেতাকর্মীরা

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচীর অংশ হিসেবে শনিবার রাতে বান্দরবান শহরের শহীদ আবু সাঈদ মুক্ত মঞ্চে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, বান্দরবানে আমরা কোন বিভাজন, নিপীড়ন মেনে নেবো না। প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে ইনসাফের উন্নয়ন পৌছে দিতে চাই। অর্থনৈতিকভাবে বান্দরবানকে আরো সমৃদ্ধ ও শক্তিশালী করতে চাই।

এনসিপি নেতাকে মারধরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে

কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, চট্টগ্রাম অঞ্চল তত্বাবধায়ক ইমন সৈয়দ, জোবাইরুল হাসান, বান্দরবানের প্রধান সমন্বয়কারী শহীদুর রহমান সোহেল, মুখ্য সংগঠক আবদুল্লাহ আল মামুন, যুগ্ম সমন্বয়ক লুক চাকমাসহ কেন্দ্রীয় ও জেলার নেতারা।

এর আগে শনিবার সকালে কক্সবাজারে পদযাত্রা শেষ করে বিকালে বান্দরবানে পদযাত্রা করার কথা থাকলেও চকরিয়ায় গাড়ি বহরে হামলার ঘটনায় এনসিপি নেতারা বান্দরবানে পৌঁছেন রাত ৮টায়।

ভূমি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর

অধিকার আদায়ে কৃষকদের ঐক্যবদ্ধ হতে হবে

অকটেন ভাগাভাগির সময় বিড়ির আগুনে প্লাস্টিক ফ্যাক্টরি পুড়ে ছাই

খেলাধুলায় উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: এমপি সাচিং প্রু জেরী

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুর বস্তাবন্দি লাশের রহস্য উদঘাটন

রামগঞ্জে ধানক্ষেতে মুখ বাঁধা ইটভাটা শ্রমিকের লাশ

বিএনপি নেতাদের বিরুদ্ধে আ.লীগের দোসরকে পুনর্বাসনের অভিযোগ

নোয়াখালীতে ১৪০০ লিটার ডিজেলসহ গ্রেপ্তার ৪

সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী হিসেবে পুরস্কার পেলেন লাকি আক্তার

সারের দাম বেশি নিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ কৃষিমন্ত্রীর