কক্সবাজারের উখিয়া উপজেলায় ‘বখতিয়ার আহমদ মেম্বার স্মৃতি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ৭ শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার কুতুপালং এলাকায় এসব উপহার বিতরণ করেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন।
জানা গেছে, মরহুম বখতিয়ার আহমদ মেম্বারের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছর ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন বলেন, বাবার স্মৃতি ধরে রাখতে ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় মানুষকে সহায়তা করা হচ্ছে। এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।