হোম > সারা দেশ > চট্টগ্রাম

চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) শুরু হয়েছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। রোববার সকাল ৮টা থেকে কর্মবিরতি শুরু করেন তারা। কর্মসূচিতে সংহতি জানিয়ে বেলা ১১টার পর থেকে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন কলেজের শিক্ষার্থীরাও।

ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, দাবিগুলোর মধ্যে একটি বিষয়ে আংশিক আশ্বাস দেওয়া হলেও বাকি দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি। ফলে বাধ্য হয়েই তারা কর্মবিরতির পথে হেঁটেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।

আন্দোলনরত চিকিৎসকদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—গত ১৯ মে জারি করা এফসিপিএস প্রশিক্ষণসংক্রান্ত নির্দেশনা ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে নতুন নির্দেশনা জারি, স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এর বাস্তবায়ন, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণ এবং সরকারি চিকিৎসকদের জন্য পৃথক বেতনকাঠামো প্রণয়ন।

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে উপজেলায় প্রশিক্ষণ গ্রহণের বাধ্যবাধকতা বাতিল করা হয়েছে। পাশাপাশি এফসিপিএস প্রথম পর্বে উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীরা বিসিপিএস স্বীকৃত সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিলে প্রশিক্ষণ ভাতার আওতায় আসবেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সাকিব হোসেন বলেন, রোগীদের স্বার্থ বিবেচনায় আমরা কর্মবিরতি পিছিয়েছিলাম। প্রশাসনকে প্রথমে ৪৮ ঘণ্টা, পরে আরও ২৪ ঘণ্টা সময় দিয়েছি। কিন্তু আমাদের দাবিগুলো নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। তাই বাধ্য হয়েই কর্মবিরতি পালন করতে হচ্ছে।

জেডএম

কুমিল্লায় হামে আক্রান্ত আরো এক শিশুর মৃত্যু

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে মানবিক সহায়তা

রামগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

দুই দশকেও সংযোগ সড়ক না হওয়ায় কাজে আসছে না সেতু

সিঙ্গাপুরে কসমোর দুই জিমন্যাস্ট শিক্ষার্থীর স্বর্ণপদক

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের প্রধান দুই ঘাঁটি কোতোয়ালি-পাঁচলাইশ

ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় চালক নিহত

পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, যোগাযোগ বন্ধ

নোয়াখালীতে মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা

রামগতিতে অস্ত্র ও নগদ টাকাসহ ৩ ডাকাত আটক