হোম > সারা দেশ > চট্টগ্রাম

পালানোর চেষ্টা করায় ডুবিয়ে দেয়া ট্রলার থেকে ১৮ জেলে উদ্ধার

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)

নোয়াখালী হাতিয়ার বঙ্গোপসাগরে ডাকাতের তাড়া খেয়ে পালানোর চেষ্টা করায় ডুবিয়ে দেয়া হয় একটি মাছ ধরা ট্রলার। ২৪ ঘণ্টা পর অন্য ট্রলারের সহযোগিতায় উদ্ধার হয় ট্রলারটির ১৮ জেলে।

সোমবার বিকেলে উপজেলার চরঈশ্বর বাংলাবাজার ঘাটে উদ্ধার হওয়া জেলেদের নিয়ে আসা হয়। উদ্ধার হওয়া জেলেরা সবাই উপজেলার জাহাজমারা এলাকার আমতলী গ্রামের বাসিন্দা।

এর আগে গতকাল শনিবার বিকলে হাতিয়ার নিঝুমদ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে এমভি আবুল কালাম নামে ট্রলারটি হামলার শিকার হয়।

উদ্ধার হওয়া জেলেরা জানায়, শুক্রবার সকালে বঙ্গোপসাগরে যায় এভি আবুল কালাম নামে মাছ ধরার ট্রলারটি। হঠাৎ করে তাদেরকে ধাওয়া করে জলদস্যুরা। নিজেদের সম্পদ রক্ষায় ছুটতে থাকে জেলেদের ট্রলারটি। অনেক সময় চলতে থাকে পালানোর চেষ্টা। এক পর্যায়ে জলদস্যুরা পিছন থেকে দ্রুত গতিতে এসে জেলেদের ট্রলারটিকে ধাক্কা দেয়। মুহূর্তে ট্রলারটি উল্টে গিয়ে সাগরে অনেকাংশ ডুবে যায়। পরে জলদস্যুরা চলে গেলে জেলেরা ডুবে যাওয়া ট্রলারের অংশবিশেষ ধরে ভাসতে থাকে।

ট্রলারের মালিক কালু মাঝি জানান, জলদস্যুরা ট্রলারটি ডুবিয়ে দেয়ার পর সামান্য অংশ ভাসতে থাকে। তারা সেটি ধরে ২৪ঘন্টা ভেসে ছিলো। আজ অন্য উপজেলার ২টি মাছ ধরা ট্রলার তাদের পাশ দিয়ে আসার পথে দেখে তাদেরকে উদ্ধার করে তীরে নিয়ে আসে।

এ বিষয়ে হাতিয়া নৌপুলিশের ইনচার্জ আশিকুর রহমান বলেন, ঘটনাটি আমি শুনেছি। নিঝুমদ্বীপ থেকে ঘটনাস্থল অনেক দূরে হওয়ায় আমাদের কিছুই করার ছিলো না। এ ছাড়াও আমাদের তেমন কোনো ভারি যানবাহন নেই। এজন্য আমরা চাইলেও গভীর সমুদ্রে গিয়ে কোনো অভিযান করতে পারি না।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম