হোম > সারা দেশ > চট্টগ্রাম

খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রাম সড়কে অবরোধ শিথিল

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রাম সড়কে সোমবার দুপুর ১২টা থেকে অবরোধ শিথিল করা হয়েছে। সকাল ১০টার দিকে বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ‘জুম্ম-ছাত্র জনতা’র মিডিয়া সেল।

বিবৃতিতে বলা হয়, খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রাম সড়কে দুপুর ১২টার পর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অবরোধ শিথিল করা হয়েছে। তবে অন্যান্য সড়কে অবরোধ চলবে। লাশ সৎকার ও আহত সুচিকিৎসা নিশ্চিত করার জন্য অবরোধ শিথিল করা হয়েছে।

এ দিকে টানা তৃতীয় দিনের মতো খাগড়াছড়ি জেলায় সড়ক অবরোধ চলছে। চলাচল করছে না অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব সড়কে যানবাহন। নতুন করে সোমবার তিন পার্বত্য জেলায় সড়ক অবরোধ ডাকা হয়েছে। তবে গতকালের সহিংসতার পর খাগড়াছড়ি ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা বহাল রেখেছে স্থানীয় প্রশাসন। শহর ও শহরতলীর সড়কগুলো ফাঁকা পড়ে আছে। জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না।

চট্টগ্রাম ও ফেনী থেকে লংগদু, বাঘাইছড়ি, পানছড়িসহ বিভিন্ন বাজারের কাঁচামালবাহী ট্রাক ও পিকআপ আটকে থাকায় ব্যবসা-বাণিজ্য কার্যত অচল হয়ে পড়েছে। পচে যাচ্ছে ডিম, আলু পেয়াজসহ পণবাহী মালামাল। বিভিন্ন স্থানে পুলিশ, আর্মড পুলিশ, বিজিবি মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনী রাস্তা রাস্তায় টহল দিতে দেখা গেছে।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা জানান, পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়নাতদন্ত করা হবে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা চলছে। এখনো ১৪৪ ধারা বহাল রয়েছে।

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার