হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামগঞ্জে আমার দেশ প্রতিনিধিকে হত্যার হুমকি

সংবাদ প্রকাশ করায়

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দৈনিক আমার দেশ পত্রিকার রামগঞ্জ উপজেলা প্রতিনিধি মাসুদ রানা মনি ও তার পরিবারকে হত্যাসহ দেখে নেওয়ার হুমকি দিয়েছে মাদকসেবীরা। রামগঞ্জ উপজেলার ৯ নং ভোলা কোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়া গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী রনি হোসেন ও তার বাবা মোহাম্মদ আবুল কালাম এই হুমকি দেন। এ ঘটনায় রামগঞ্জ প্রেসক্লাবে এক জরুরি সভায় সাংবাদিকেরা এই হুমকির প্রতিবাদ জানান এবং চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য রামগঞ্জ থানা প্রশাসনের প্রতি দাবি জানান।

প্রেসক্লাবের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি মাহমুদ ফারুকের সঞ্চালনায় এ সময় তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন মোহাম্মদ ইকবাল হোসেন, ওমর ফারুক পাটোয়ারী, জাকির হোসেন পাটোয়ারী, রহমত উল্লাহ পাটোয়ারী, শাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, শাহ আলম, জাকির হোসেন সুমন, ইমরান হোসেন পাটোয়ারী, রাজু হোসেন, কনক মজুমদার, পারভেজ হোসেন, মোহাম্মদ আবদুর রহমান, শাফায়েত হোসেনসহ অনেকে।

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর রবিবার দিবাগত রাতে রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়া গ্রামের পাটোয়ারীবাড়ির আবুল কালামের ছেলেসহ কয়েকজন মাদকসেবী ওই বাড়ির মনজুর হোসেন টিপুর পরিত্যক্ত ঘরে মাদক সেবন করছিল। এ সময় পাটোয়ারীবাড়ির মুরব্বি বেলাল খান (৬২) বাধা দিলে মাদকসেবীরা তাকে পিটিয়ে মারাত্মক আহত করে। প্রথমে তাকে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হয়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। পরে আহত বেল্লাল খান লক্ষ্মীপুর আদালতে একটি মামলা করেন।

এ নিয়ে একাধিক স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়, যার জের ধরে মাদকসেবীরা স্থানীয় সাংবাদিক মাসুদ রানা মনি ও তার পরিবারকে হত্যার হুমকি প্রদান করে। এ ব্যাপারে সাংবাদিক মাসুদ রানা মনি জীবনের নিরাপত্তা চেয়ে রামগঞ্জ থানায় গতকাল ৫ জানুয়ারি একটি সাধারণ ডায়েরি করেন।

এসআই

দুই কোটি টাকা আত্মসাৎ, ৬ বছরেও প্রতিবেদন দেয়নি দুদক

ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১

পেকুয়া থানায় ঘুসের টাকা ফেরত চাইতে গিয়ে মা-মেয়ে রক্তাক্ত

ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে মতলবের হাজারো মানুষ

৫ লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১

এইচএসসি ফলাফল বিপর্যয়ে ২ কলেজে পাঠদান স্থগিত

নিহত ইরার পরিবারের পাশে আসলাম চৌধুরী, ন্যায়বিচারের আশ্বাস

থানায় ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে রক্তাক্ত মা-মেয়ে

লামা রিপোর্টার্স ক্লাবের দায়িত্বে তৈয়ব আলী ও বেলাল আহমদ

আরাকান আর্মির হাতে আটক ৩ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো বিজিবি