হোম > সারা দেশ > চট্টগ্রাম

‎পরশুরামে পুকুরে কীটনাশক দিয়ে ১০ টন  মাছ নিধন

উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)

পরশুরামে পুকুরে কীটনাশক প্রয়োগ করে অন্তত ৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় ১০ টন মাছ মারা গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

‎‎সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে পরশুরাম পৌরসভার উত্তর কোলাপাড়া এলাকায় পরশুরাম মডেল থানার পূর্ব দিকে শাহাদাত টেলিকমের স্বত্বাধিকারী শাহাদাত হোসেনের পুকুরে মৃত মাছ ভেসে উঠে।

‎‎ভুক্তভোগী শাহাদাত হোসেন জানান, তিনি প্রায় ১০০ শতক পুকুরে মাছ চাষ করেছেন। হঠাৎ করেই পুকুরের মাছ অস্বাভাবিকভাবে মারা যেতে শুরু করে। পরে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে ধারণা করা হচ্ছে, কেউ গোপনে পুকুরে জমিতে ব্যবহৃত কীটনাশক প্রয়োগ করতে পারে।

‎‎তিনি আরো বলেন, আমার কোনো শত্রু নেই। কে বা কারা এমন কাজ করেছে তা আমি জানি না ।যদি কেউ ইচ্ছাকৃত-ভাবে করে থাকে, তার বিচার আল্লাহ করবেন।  আমি সাময়িকভাবে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছি।যে কোম্পানির ওষুধ বা খাদ্য ব্যবহার করি তাদের তথ্য অনুযায়ী, কেউ গোপনে পুকুরে কীটনাশক দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।কয়েকদিনের মধ্যে মাছগুলো বাজারে বিক্রি করার কথা ছিল। প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

‎পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম জানান, এ বিষয়ে কোন ধরনের অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেয়া হবে।

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

রক্ত লাগলে রক্ত নে মেহেদীরে ফিরিয়ে দে