হোম > সারা দেশ > চট্টগ্রাম

দাউদকান্দির চীনা ফ্যাক্টরিতে দুর্ধর্ষ ডাকাতি, মালামাল উদ্ধার

উপজেলা প্রতিনিধি, (দাউদকান্দি) কুমিল্লা

কুমিল্লার দাউদকান্দিতে চায়না ফ্যাক্টরিতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় প্রায় ২১ লাখ টাকা লুটসহ কোম্পানি থেকে এ্যালমুনিয়াম ভর্তি পিকঅাপ নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে । লুট হওয়া মালামালসহ মিনি পিকঅাপ উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এই ঘটনায় কোম্পানির সহকারী হিসাবরক্ষক রিফাত একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির সুন্দলপুর মডেল ইউনিয়নের ছোটমোহাম্মদপুর নামকস্থানে মহাসড়কের পাশেই চায়না হোং লিয়ান ইন্ডাস্ট্রিজ বিডি লি:অবস্থিত। বৃহস্পতিবার গভীর রাতে ৮ থেকে ১০ জনের সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে দেয়াল টপকে ফ্যাক্টরীর ভিতরে প্রবেশ করে এবং সেখানে থাকা প্রহরীসহ কর্মকর্তা কর্মচারীদের হাত পা বেঁধে কক্ষে আটকে রাখে।

এসময় চাইনিজ নাগরিক লোখান সু থেকে হোয়াইট গোল্ডের এক বরি ওজনের একটি চেইন যার মূল্য অানুমানিক ২ লাখ ১০ হাজার টাকা এবং নগদ ২০ হাজার টাকা ফ্যাক্টরির মার্কেটিং অফিসার রবির সাথে থাকা মাল ক্রয়ের অতিরিক্ত ৪ লাখ ১৬ হাজার ৭০০ টাকা কর্মী ইয়াছিন এর সাথে থাকা ৩২০০ টাকাসহ মানিব্যাগ নিয়ে নেয়।

তারপর একাউন্টস রুমের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে রুমে থাকা চেয়ার, টেবিল, ড্রয়ার ভাঙচুর করে এবং কক্ষে থাকা একটি লোহার লকার তুলে নিয়ে যায়। যাহাতে নগদ ১৭ লাখ টাকা ছিল এবং সেখানে থাকা ফ্যাক্টরির প্রায় ২৭০০ কেজি এ্যালমুনিয়াম ভর্তি মিনি ট্রাকের ড্রাইভার ও হেলপারকে আটকে রেখে মহাসড়কে উঠে ঢাকার দিকে চলে যায়।

ডাকাতদল চলে যাওয়ার পর, জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ এ কল করে দাউদকান্দি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকায় লুণ্ঠিত মিনি ট্রাক, নং-ঢাকা মেট্রো-ন-১১-৯২৫৯, মালামালসহ উদ্ধার করে দাউদকান্দি থানায় নিয়ে আসে।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং অভিযান চালিয়ে লুণ্ঠিত মালামালসহ পিকআপ উদ্ধার করি। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

এমএস

শাহরাস্তি ও হাজীগঞ্জে খাজনা বন্ধের ঘোষণা এমপির

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি, নিখোঁজ ৫ পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা

২৪-এর গণআন্দোলনের সঙ্গে যারা যুক্ত, তারাই বাস্তবতা তুলে ধরতে সক্ষম

টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রী

কুমিল্লায় নিহত ৭ জনের লাশ বাড়িতে পৌঁচ্ছে দিচ্ছে জামায়াত

কাঁচামাল সংকটে রাষ্ট্রীয় একমাত্র তেল পরিশোধনাগারের প্রধান দুটি প্লান্ট বন্ধ

৬ লেনের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

বর্ণিল উৎসবে নতুন বছরকে বরণ করে নিল বন্দরনগরী

হেল্পারের হাতে স্টিয়ারিং, জীবিকার সন্ধানে এসে লাশ হয়ে ফিরলেন ৭ শ্রমিক

পরীক্ষার সুযোগ পাচ্ছে ফেনীর সেই ৯২ শিক্ষার্থী