হোম > সারা দেশ > চট্টগ্রাম

পুলিশের ব্যাখ্যা, এই ইমন সেই ইমন নয়

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের সহযোগী মোবারক হোসেন ইমনকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। তবে একজন ইমন গ্রেপ্তার করা হয়েছেন, যিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। এই ইমন সেই ইমন নন।

এর আগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার গুলশান ২ এলাকা থেকে বড় সাজ্জাদের সহযোগী ইমনকে গ্রেপ্তার করা হয় বলে বিশেষ একটি সংস্থা ও চট্টগ্রামের পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী জানিয়েছিলেন।

পরে যাচাই-বাছাই করে দেখা যায় গ্রেপ্তার হওয়া এই ইমনের বাড়ি রাউজান। তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, সিএমপির একটি টিমের সঙ্গে সমন্বয় করে 'আমারি ঢাকা' নামে একটি হোটেলে অভিযান চালানো হয়।

গুলশান থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন বলেন, ‘ডিবি ও একটি সংস্থা ওই অভিযান চালায়। তবে তারা আমাদের এখনো কোনো কিছু জানায়নি।’

জানতে চাইলে সোমবার দিবাগত রাত ২টার সাজ্জাদ আলী খান আমার দেশকে বলেন, মোবারক হোসেন ইমন গ্রেপ্তার হননি। তার সঙ্গে একটু আগে কথা হয়েছে।

এ বিষয়ে জানতে পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর মুঠোফোনে কল করা হলে তাকে পাওয়া যায়নি।

তবে সিএমপির সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বলেন, কমিশনার স্যার জানিয়েছেন, বড় সাজ্জাদের সহযোগী মোবারক হোসেন ইমন গ্রেপ্তার হননি।

এমই

আ.লীগ ঠেকাতে আর্জেন্টিনা-ব্রাজিলের জার্সি পরে মাঠে স্বেচ্ছাসেবক দল

চট্টগ্রামে আ.লীগের দুর্বৃত্তায়ন ঠেকাতে সতর্ক অবস্থানে পুলিশ

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষ, কলেজছাত্রী নিহত

সংকট কাটিয়ে আলো ছড়াচ্ছে চট্টগ্রামের জাহাজ নির্মাণ শিল্প

বাঁশখালীতে সড়ক সংস্কারে ধীরগতি, দুর্ভোগে মানুষ

অধিকারবঞ্চিত মতলব উত্তরের চরাঞ্চলের মানুষ

আ.লীগ নেতা স্কুল কমিটির সভাপতি, এলাকায় ক্ষোভ

পরীক্ষায় দলীয় নেতাকর্মীরা গণহারে ফেল, স্থগিত হলো মৌখিক পরীক্ষা

আর্জেন্টিনার বিজয় মিছিলে ব্রাজিল সমর্থকদের ইট নিক্ষেপ, আহত ১

বড় সাজ্জাদের সহযোগী সন্ত্রাসী ইমন গ্রেপ্তার