হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাংবাদিক সাখাওয়াত হোসেন আর নেই

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

দৈনিক খোলা কাগজ ও বাংলাদেশ সমাচার পত্রিকার রামগঞ্জ উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও লামচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক সাখাওয়াত হোসেন সাকা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি রোববার রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৪৮ বছর।

পরিবার সূত্রে জানা যায়, গত দু’মাস ধরে তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। অসুস্থ অবস্থায় প্রথমে রামগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসা নেয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পদ্মা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত ৯ আগস্ট জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানেই ১০ আগস্ট রোববার রাত ২টায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

সাংবাদিক সাখাওয়াত হোসেন এক পুত্র সন্তানের জনক। তার বড় দু’ভাই, স্ত্রী ও এক পুত্র সন্তান রয়েছে।

রামগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক সাখাওয়াত হোসেনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

সোমবার বাদ যোহর করপাড়া ইউনিয়নের পশ্চিম করপাড়া নূরে মদিনা দাখিল মাদ্রাসা মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম