হোম > সারা দেশ > চট্টগ্রাম

নাফাখুমে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর পর্যটকের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, থানচি (বান্দরবান)

বান্দরবানের থানচি উপজেলায় নাফাখুম ঝরনায় পা পিছলে পড়ে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার বেলা ৩টা ৫৫ মিনিটের দিকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মো. ইকবাল হোসেন (২৫) বাড়ি ঢাকা ডেমরা থানার, সারুলিয়া রসুলনগর গোপ দক্ষিণ গ্রামে।

থানচি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন অফিসার অহিদুর রহমান পর্যটকের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার বেলা ৩টা ৫৫মিনিটের দিকে পর্যটকের লাশ উদ্ধারের পর উপজেলা সদরে রাত আটটার দিকে নিয়ে আসা হয়। পরবর্তীতে থানচি থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য: উপজেলার দুর্গম নাফাখুম ঝরনায় ভ্রমণে যান ঢাকা ডেমরা এলাকা থেকে আসা ১৭ জনের একটি দল। শুক্রবার বিকেল আনুমানিক ৫টার দিকে সফরসঙ্গীদের সঙ্গে নাফাখুমে যান। সেখানে পা পিছলে পড়ে গেলে পানিতে ডুবে যায়। তখন থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে স্থানীয় যুবক লুমেন খুমী জানিয়েছেন।

তিনি আরো জানান, পর্যটকদের সাথে উপজেলার স্থানীয় গাইড নিয়ে যায়নি।

নিখোঁজ হওয়ার পর থেকে বিজিবি, পুলিশ ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে।

জানা যায়, যে পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা রয়েছে নাফাখুম। স্থানীয় গাইড ছাড়াই পর্যটকদের ১৭ সদস্যদের টিমটি নাফাখুম জলপ্রপাত ভ্রমণে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দীন মজুমদার। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে পর্যটকের লাশ আত্মীয়-স্বজনের নিকট তুলে দেওয়া হবে।

হামলা-লুটপাটের প্রতিবাদে এনসিপির বিরুদ্ধে মানববন্ধন

টেকনাফে মালয়েশিয়া পাচারের সময় ১৫ জন উদ্ধার

দেশে ফিরলো আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলে

ফেনীতে যুবদল নেতার বাড়ি থেকে চোরাই ট্রাক উদ্ধার

সেন্টমার্টিনে কেয়াগাছ কেটে দখলের চেষ্টা

কুমিল্লার নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত

ধানের শীষে ভোট দেয়ায় স্ত্রীকে তালাক, যা বললেন স্বামী

নোয়াখালীর ৬টি আসনে ৩৫ প্রার্থীর জামানত বাতিল

ভোটের পরপরই বিএনপির নাম ভাঙিয়ে বাঁকখালী নদীর তীর দখল

ওমরা শেষে ফেরার পথে চালকসহ ৫ বাংলাদেশি নিহত