হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে চারমাসের আল্টিমেটাম তিন উপদেষ্টার

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের জলবদ্ধতা নিরসনে চারমাসের আল্টিমেটাম দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। রোববার বিকেলে সবপক্ষকে ডেকে মতবিনিময় সভায় এ আল্টিমেটাম দেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতিক ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ফাওজুল কবির খান। তিনি বলেন, সিটি কর্পোরেশন খালে ময়লা ফেলার বিষয়টি তদারকি করবে, পাহাড় কাটার বিষয়টি পরিবেশ অধিদফতর দেখবে, অবৈধ দখল উচ্ছেদ করবে জেলা প্রশাসন। এভাবে জলাবদ্ধতা প্রকল্প সংশ্লিষ্ট চট্টগ্রামে অবস্থিত সবগুলো প্রতিষ্ঠান তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করবে। যদি কেউ এই দায়িত্ব পালনে অনিহা দেখায় তার দায়িত্ব তাকেই গ্রহণ করতে হবে।

ভূমি অধিগ্রহণ ও চলমান মামলাগুলো কিভাবে নিস্পত্তি করা যায় সেই বিষয়টি সরকার দেখবে। ইতিমধ্যে এগুলোর তালিকা করা হয়েছে স্পেশাল কেয়ার দিয়ে মামলাগুলো নিস্পত্তি করে দেয়া হবে। সবপক্ষের সঙ্গে সমন্ময় করে আগামী চারমাসের মধ্যে প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি দেখাতে হবে সিডিএকে। আসছে বর্ষায় মানুষ সুফল না পেলে প্রকল্পের ভবিষ্যত নিয়ে নতুন করে চিন্তা করা হবে বলেও হুঁশিয়ারি জানান তিনি।

এসময় চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও নগরবিদরা বক্তব্য রাখেন। তাদের অভিযোগ, অপরিকল্পিত কাজের পাশাপাশি বড় এই প্রকল্প ঘিরে সীমাহীন অনিয়ম ও দুর্নীতি

হয়েছে। এই কারণে সরকারের হাজার হাজার কোটি টাকা খরচ হলেও সুফল পায়নি সাধারণ মানুষ। এখনো মেঘ দেখলেই আতঙ্কে থাকের চট্টগ্রামের মানুষ। সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন, সিডিএ চেয়ারম্যন প্রকৌশলী নুরুল করিমসহ সব সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নোয়াখালীতে আসমা হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছাল

পদত্যাগের এক মাস পর নিজ এলাকায় ফিরছেন সাবেক পার্বত্যমন্ত্রী

ভার্চুয়াল শুনানিতে পুলিশ সদস্যকে মাসুদ চৌধুরীর হুমকি

চৌদ্দগ্রামের ভারত সীমান্তে নারীর লাশ উদ্ধার

মুরাদনগরের ১৬৮ বছরের শিক্ষার বাতিঘরে শিক্ষক সংকট চরমে

চট্টগ্রামে বাসযাত্রায় ছিনতাই আতঙ্ক, ঝুঁকিপূর্ণ ২০ রুট

মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে ছোট্ট এনায়েত

কুমিল্লা বোর্ডের আট কলেজ থেকে অংশ নিচ্ছে না কেউ

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’