হোম > সারা দেশ > চট্টগ্রাম

চকরিয়ায় ৩৪ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি আটক

উপজেলা প্রতিনিধি, চকরিয়া (কক্সবাজার)

কক্সবাজারের চকরিয়ায় র‍্যাবের অভিযানে যাত্রীবাহী বাস থেকে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় এক মাদক কারবারি ও বাসচালকসহ দুজনকে আটক করা হয়। কক্সবাজারস্থ র‍্যাব-১৫-এর একটি দল চকরিয়া উপজেলার খুটাখালী বাস স্টেশন এলাকায় কক্সবাজার থেকে ঢাকা অভিমুখী ইমপেরিয়াল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার ও পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করে।

পরে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার পর চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‍্যাব। সোমবার দুপুরে এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার আ ম ফারুক।

আটককৃতরা হলেন— পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার হোসেনপুর এলাকার হায়দার আলীর ছেলে ও আইকনিক বাসের চালক আবুল কালাম আজাদ এবং কক্সবাজার জেলার উখিয়া উপজেলার সিকদার বিল এলাকার ইসমাইল হোসেনের ছেলে রবিউল হোসেন।

র‍্যাবের সহকারী পুলিশ সুপার আ ম ফারুক জানান, কক্সবাজার থেকে ঢাকা অভিমুখী যাত্রীবাহী বাসে করে একটি ইয়াবার বড় চালান পাচার হওয়ার গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারস্থ র‍্যাবের একটি দল রোববার দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী বাস স্টেশন এলাকায় তল্লাশি চৌকি বসায়।

এ সময় কক্সবাজার থেকে ঢাকা অভিমুখী ইমপেরিয়াল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বাসের সিটের নিচে অভিনব পন্থায় লুকানো অবস্থা থেকে ৩৪ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার ও পাচারের সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়।

চকরিয়া থানার ওসি মনির হোসেন বলেন, ইয়াবা বড়ি উদ্ধারের ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে র‍্যাবের একজন কর্মকর্তা বাদী হয়ে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছেন। পরে এদিন বিকেলে দুই আসামিকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সৌপর্দ করা হয়।

মুরগির ফার্মে বৈদ্যুতিক সুইচ চাপতেই প্রাণ গেল মালিকের

মেরিন ড্রাইভে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরোহী নিহত

ইঞ্জিনে ত্রুটি, ফেনীতে পাঁচ ঘণ্টা ধরে আটকা ‘চট্টলা এক্সপ্রেস’

রামগঞ্জে বিশুদ্ধ পানির তীব্র সংকট, কাজে আসছে না গভীর নলকূপ

নবীনগরে মোমবাতির আলোয় পরীক্ষা দিচ্ছে সাড়ে ৪ হাজার শিক্ষার্থী

বাঁশখালীতে এক ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

আমেরিকায় ট্যাক্সি চালিয়ে দেশে গড়েছেন ৬ শিক্ষাপ্রতিষ্ঠান

চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

মহাবিপন্ন বাঘাইড় উদ্ধার, রাতে মাটিচাপা বন বিভাগের

রাউজানে ২১ মাসে ২৩ খুন ১৯টিই রাজনৈতিক