হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে সন্তানকে আছাড়ে মারল মাদকাসক্ত পিতা

জেলা প্রতিনিধি, ফেনী

মায়ের সামনে শিশু সন্তানের লাশ। ছবি: আমার দেশ

ফেনীতে দুই মাস বয়সী এক শিশুপুত্রকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই পিতার বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে জেলার ফুলগাজী ভূমি অফিসের পাশে মেম্বার কলোনির একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

রাত ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুটির নাম জুনায়। এ ঘটনায় অভিযুক্ত বাবা সুলতানকে আটক করেছে পুলিশ। শিশুটির মা রুনা আক্তার অভিযোগ করে বলেন, তার স্বামী সুলতান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।

এর আগেও কয়েকবার তাদের শিশুসন্তানের ক্ষতি করার চেষ্টা করেছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় শিশুটিকে কোলে নিয়ে একপর্যায়ে আছাড় দিলে সে গুরুতর আহত হয়। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুলতান দাবি করেছেন, তিনি ইচ্ছাকৃতভাবে সন্তানকে হত্যা করেননি। সন্তানকে নিয়ে খেলাধুলার সময় অসাবধানতাবশত তার হাত থেকে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তার।

জানা গেছে, সুলতানের বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ডাকঘর এলাকায় এবং রুনা আক্তারের বাড়ি একই উপজেলার বাহাড়তলা এলাকায়। কয়েক বছর আগে তারা ফেনীর ফুলগাজীতে এসে বসবাস শুরু করেন। বর্তমানে তারা একটি ভাড়া বাসায় থাকেন। সুলতান বিভিন্ন স্থানে দিনমজুর ও শ্রমিক হিসেবে কাজ করেন।

ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তানভীর মাহমুদ বলেন, রাতে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বর্তমানে লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে লাশের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ

মির্জাগঞ্জে ফসলি জমির মাটি কেটে জলাশয় তৈরির অভিযোগ

আমার দেশ-এর প্রতিনিধির পা কেটে নেওয়ার হুমকি

মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলে ২ হাজার শ্রমিকের কর্মসংস্থানের সম্ভাবনা

অবৈধ মার্কেট নির্মাণ করে হাতিয়ে নেওয়া হয় কোটি টাকা

সোনালি আঁশে ফিরছে সুদিন, দামে খুশি কৃষক

কুমিল্লার নিমসার বাজারে যানজটে ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগ চরমে

বাঁশখালীতে খোলা আকাশের নিচে বন্যায় গৃহহারা মানুষ

বৃষ্টির অজুহাতে লাগামহীন নিত্যপণ্যের বাজার

আসি আসি বলে শেখ হাসিনার আর আসা হবে না: হাসনাত আব্দুল্লাহ

হত্যা-মাদক-কিশোর গ্যাংয়ে জিম্মি সীতাকুণ্ডের মুরাদপুর