হোম > সারা দেশ > চট্টগ্রাম

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো

জ্বালানি প্রতিমন্ত্রী: ছবি: আমার দেশ

বাংলাদেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি তেলের মজুত আছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ঠিক এই মুহূর্তে যে পরিমাণ শুধু পরিশোধিত জ্বালানি তেল রয়েছে, তা দিয়ে এপ্রিল ও মে মাসের পূর্ণ তেলের চাহিদা পূরণ করা সম্ভব বলেও জানান তিনি।

শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় দেশের একমাত্র রাষ্ট্রীয় জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেলের প্রাপ্যতা নিয়ে শঙ্কা তৈরি হয়। এই শঙ্কা বাংলাদেশেও তৈরি হয়। কিন্তু সরকার সংকট মোকাবিলায় যথেষ্ট আন্তরিক।

আর এ কারণেই প্রচলিত উৎসগুলোর পাশাপাশি বিকল্প উৎস থেকেও জ্বালানি সংগ্রহ করছে। বর্তমানে ছয় সপ্তাহের বেশি জ্বালানির চাহিদা মেটানোর সক্ষমতা আছে। আমরা বর্তমানে জুন মাসের জ্বালানি সংগ্রহের চেষ্টা করছি। ইস্টার্ন রিফাইনারিতে জ্বালানি পরিশোধন বন্ধ থাকায় পরিশোধিত জ্বালানি আমদানিতে মনোযোগ দিয়েছে সরকার। ক্রডের মজুত কিছুটা কমে যাওয়ায় ইস্টার্ন রিফাইনারির উৎপাদনে গতি কমেছে।

এছাড়া এই প্রতিষ্ঠান সারা বছর নিরবছিন্নভাবে চালু থাকার কারণে আমরা নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে পারি না। সংকটকে সুযোগ হিসেবে নিয়ে আমরা ইআরএলের দুটি ইউনিট সার্ভিসিং শুরু করেছি। এতে চলতি মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতে ক্রডের চালান আসতে শুরু করলে ইআরএলের সব কটি ইউনিট পুরোদমে চালু করা হবে। এতে উৎপাদন আগের চেয়ে বেশি হবে। তাই তেল নিয়ে আপাতত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

তিনি আরো জানান, ২০২৯ সাল থেকে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটের কার্যক্রম শুরু হবে। এই প্রকল্প বাস্তবায়ন হলে ভবিষ্যতেও জ্বালানি সংকটের ঝুঁকি আরো কমে যাবে। নানামুখী কারণে বিদ্যুৎ উৎপাদনেও কিছুটা টান পড়েছে। তবে সরকার শিল্প ও কৃষিকে গুরুত্ব দিয়ে বিদ্যুৎ ব্যবস্থাপনা করা হচ্ছে। খুব শিগ্‌গির সবকিছু সাভাবিক হবে বলে আশার কথা জানান তিনি। এ সময় জ্বালানি মন্ত্রণালয়সহ বিপিসি ও বিপণন প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭