হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে হত্যা মামলার আসামি স্বামী-স্ত্রী গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর হাতিয়া উপজেলায় গৃহবধূ তাজনেহার বেগমকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী ও তার দ্বিতীয় স্ত্রীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. মিলন (৪০) এবং তার দ্বিতীয় স্ত্রী সাহেদা আক্তার লাইজু (৩০)।

সোমবার (১৬ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মুহিত কবীর সেরনিয়াবাত।

র‍্যাব সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে মিলনের সঙ্গে নিহত নারী তাজনেহার বেগমের (৩৫) বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়েসন্তান রয়েছে। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে কলহ চলছিল।

অভিযোগ রয়েছে, মিলন প্রায়ই তার স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। গত ১২ মার্চ ভোরে হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের আল-আমিন গ্রামে পারিবারিক বিরোধের জেরে মিলন তার স্ত্রীকে মারধর করেন। একপর্যায়ে লোহার রড দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় বাজারের একটি ফার্মেসিতে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় নিহত নারীর ছোট ভাই বাদী হয়ে হাতিয়া থানায় একটি হত্যা মামলা করেন। মামলার সূত্র ধরে র‍্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী এবং র‍্যাব-৭ চট্টগ্রামের যৌথ টিম অভিযান চালিয়ে রোববার বিকেলে চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ এক্সেস রোড এলাকার ছোটপুল থেকে মো. মিলনকে গ্রেপ্তার করে। পরে হালিশহর বড়পোল মোড় এলাকা থেকে সাহেদা আক্তার লাইজুকে আটক করা হয়।

এ ঘটনায় র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত বলেন, গ্রেপ্তারকৃত মিলন ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনা হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন সোমবার দুপুর আড়াইটার সময় বলেন, গ্রেপ্তারকৃতদের র‍্যাব-১১ হাতিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে। হত্যা মামলার প্রধান আসামি স্বামী মিলন ও তার দ্বিতীয় স্ত্রী লাইজুকে আদালতে পাঠানো হয়েছে।

নিরাপদ খাদ্য উৎপাদনে আধুনিক প্রযুক্তির নিশ্চয়তা দেয়া হবে: কৃষিমন্ত্রী

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ৭

চাঁদাবাজদের পিটিয়ে মারতে বললেন বিএনপির এমপি

দেশের উন্নয়নে পাঁচশত গার্মেন্টসের লাইসেন্স দিয়েছিলেন জিয়াউর রহমান

বিএনপির নেতৃত্বেই বারবার গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: মাহবুবের রহমান

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে

জিয়ার স্মৃতি বইয়ের পাতায় ছড়িয়ে দিতে মৌলভীবাজারে ব্যতিক্রমী আয়োজন

জাতির দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন শহীদ জিয়া: কৃষিমন্ত্রী

প্রধানমন্ত্রী দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করে যাচ্ছেন: গণপূর্তমন্ত্রী

ঈদে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু