হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইসলামী ব্যাংকের ১৭ লাখ টাকা চুরি, আটক ১

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

সীতাকুণ্ডের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় কুমিরা ক্যাম্পাসের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এটিএম ও কালেকশন বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় অভিযুক্ত সিকিউরিটি গার্ড আইয়ুব আলিকে (৫৭) টাকাসহ রংপুর থেকে গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেছে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ জুন দুপুরে ব্যাংকের কর্মকর্তারা খাবারের বিরতিতে গেলে বুথটি তালাবদ্ধ করে যান। পরে ফিরে এসে ক্যাশ গণনার সময় ১ হাজার টাকার ১৭টি বান্ডেল, অর্থাৎ মোট ১৭ লাখ টাকা খোয়া যাওয়ার বিষয়টি ধরা পড়ে।

সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, সিকিউরিটি গার্ড আইয়ুব আলি নকল চাবি ব্যবহার করে বুথে প্রবেশ করেন এবং ড্রয়ার থেকে টাকা নিয়ে একটি ব্যাগে ভরে দ্রুত সেখান থেকে চলে যান।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, মামলার পর টাকা উদ্ধারে নামে থানার কয়েকটি টিম। তার খোঁজে প্রথমে কক্সবাজারে তার গ্রামের বাড়িতে গেলে সেখানে তাকে পাওয়া যায়নি। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার খোঁজ মেলে রংপুরে। সেখানে শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে চোর আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়। তখন তার কাছ থেকে ১৪ লাখ ৮৪ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরি হওয়া অবশিষ্ট অর্থের কিছু অংশ সে নানা ধরনের কেনাকাটায় খরচ করে ফেলে।

আরএ

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না