হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০

পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি ও জামায়াত ইসলামীর নেতাকর্মীদের মধ্যে চারঘণ্টা ধরে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার বিকেলে বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের মোশাররফ আলী মিয়ার বাজার এলাকায় ঘটনার সূত্রপাত হয়। রাত ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এর আগে খবর পেয়ে স্থানীয় বাহারছড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ওপর চড়াও হয় বিএনপি কর্মীরা। পুলিশ সদস্যরা উপকূলীয় জেনারেল হাসপাতালে আশ্রয় নেয়। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে পশ্চিম বাঁশখালী দারুল ইসলাহ মাদ্রাসা মসজিদে কুরআন ক্লাসের আয়োজন করে ইসলামী ছাত্রশিবির। সেখানে তাদের কর্মসূচিতে বাঁধা দেয় স্থানীয় ছাত্রদল কর্মীরা। পরে বিএনপি ও ছাত্রদল কর্মী নয়ন ও তানভীরের নেতৃত্বে ১০-১২ জন গিয়ে তাদের ওপর হামলা চালায়। বিষয়টি স্থানীয় পর্যায়ে মীমাংসার জন্য সন্ধ্যায় বিএনপি ও জামায়াত কর্মীরা মোশাররফ আলী মিয়ার বাজারে জড়ো হন। এ সময় উভয়পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ির এসআই নাসির উদ্দিনের নেতৃত্বে চারজন পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের নিবৃত করার চেষ্টা করেন। এসময় বিএনপি কর্মীরা তাদের ওপর হামলা চালায়। পুলিশ সদস্যরা পালিয়ে গিয়ে উপকূলীয় জেনারেল হাসপাতালে আশ্রয় নেন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে উভয়পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, 'বিকেলে শিবিরের কর্মসূচিতে একজনকে জোর করে নেওয়ার অভিযোগ করেছেন বিএনপি কর্মীরা। এর জের ধরে জামায়াত ও বিএনপির উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে উভয়পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।' পুলিশের ওপর হামলার বিষয়টি অস্বীকার করেন ওসি।

নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী আটক

সাড়ে ১০ কেজি গাঁজাসহ আটক ৯ মাদক পাচারকারির ৮ জনই রোহিঙ্গা

যুদ্ধ কেড়ে নিল প্রাণ: শেষবারের মতো দেখার অপেক্ষায় স্বজনরা

চারদিন পর হাসপাতালের লিফটের নিচে মিলল প্রবাসীর স্ত্রীর লাশ

এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকালে বিএনপির শোক

হাজীগঞ্জে পিকআপ ও দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত আটক

চকরিয়ায় মিলল গৃহবধূর ঝুলন্ত লাশ

জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ: মো. শাহজাহান

টানা ৪০ দিন জামাতে ফজরের নামাজ পড়ে পুরস্কার পেলেন ২৬ মুসল্লি

ঈদগাঁও থেকে অপহৃতা তরুণীসহ লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৩