হোম > সারা দেশ > চট্টগ্রাম

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও বদলি

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলমান অব্যবস্থাপনা, দায়িত্বে অবহেলা ও রোগীসেবায় অনিয়মের অভিযোগে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোহাম্মদ সাজেদুল ইমরান শাওনকে বদলি করা হয়েছে।

উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চরম অব্যবস্থাপনা, চিকিৎসাবঞ্চিত মানুষ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে আমার দেশ। সংবাদটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।

রোববার সকালে ঢাকা মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

তাকে কক্সবাজার মেডিকেল কলেজে লেকচারার (ফার্মাকোলজি) পদে বদলি করা হয়েছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চলমান অব্যবস্থাপনা ও দায়িত্বে অবহেলার বিষয়গুলো তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আরও কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। পাশাপাশি হাসপাতালের পরিবেশ উন্নয়ন, চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার দাবিও জানান তারা।

এ বিষয়ে কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবেরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান এ বিষয়ে এখনো কোনো তথ্য আমার হাতে আসেনি।

এমই

চাঁদপুরে ট্রলি চালক হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

বাঁশখালীতে খাল খনন উদ্বোধন করলেন জামায়াত এমপি

চট্টগ্রামে পুলিশি বাধায় পণ্ড শিক্ষার্থীদের গ্রাফিতি আঁকা কর্মসূচি

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর সেই শিক্ষা কর্মকর্তা বদলি

ব্রাহ্মণবাড়িয়ায় নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বাসের ধাক্কায় অটোরিকশা উল্টে নারী নিহত, আহত ৫

দেশটাকে আরও পাল্টাতে হবে: হাসনাত আবদুল্লাহ

শহীদ মাসুম হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামির জামিন

জুলাই বিপ্লব নিয়ে যা বললেন শিল্পী আসিফ আকবর

লামায় ১০ একর পাহাড় কেটে ইটভাটা নির্মাণের প্রস্তুতি