হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনী শহর ছাত্রশিবিরের দায়িত্বে মাজহার ও শফিক

জেলা প্রতিনিধি, ফেনী

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ফেনী শাখায় ২০২৬ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাফেজ মাজহারুল ইসলাম।

তিনি সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সদস্য। পুনরায় সেক্রেটারি মনোনীত হয়েছেন শফিকুল ইসলাম। বিগত বছরও তিনি এ দায়িত্বে ছিলেন।

বুধবার সংগঠনটির প্রচার বিভাগ থেকে গণমাধ্যমকে এতথ্য জানানে হয়।

এর আগে মঙ্গলবার ফেনী শহর শাখার সদস্য সমাবেশে প্রধান অতিথি সংগঠনের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা সর্বাধিক ভোটপ্রাপ্ত মাজহারুল ইসলামকে সভাপতি হিসেবে ঘোষণা করে শপথবাক্য পাঠ করান।

সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মাজহারুল ইসলাম শাখা সেক্রেটারি হিসেবে শফিকুল ইসলামকে মনোনীত করেন।

কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক এইচ এম আবু মুসার সঞ্চালনায় উক্ত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য এসএম ফরহাদ ও হাবিবুর রহমান আরমান। শেষে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

জঙ্গল সলিমপুরে হামলার আগে ৫ পয়েন্টে রাস্তা কেটে দেয় সন্ত্রাসীরা

খুলশীতে জায়গা দখলকে কেন্দ্র করে গোলাগুলি

জঙ্গল ছলিমপুরে রাতভর রুদ্ধশ্বাস পরিস্থিতি, আটক কয়েকজন

নোয়াখালীতে পুকুর খুঁড়ে মা ও ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

জামায়াত নেতার ৬০ ফেস্টুন কেটে ফেললেন শ্রমিকদল নেতা

চাঁদা না পেয়ে গরুর বাজারের ইজারাদারসহ ৬ জনকে কুপিয়েছে সন্ত্রাসীরা

মধ্যরাতে গানের আসরে টাকা ছিটিয়ে ভাইরাল কুমিল্লার এমপি

আপত্তিকর অবস্থায় আটকের পর বহিষ্কার হলেন চবি ছাত্রদল নেতা

দুই বছর পর পুকুরে মিলল মা-ছেলের কঙ্কাল, গ্রেপ্তার ৩

গাছের সঙ্গে অটোরিকশার ধাক্কা, নিহত চালক