হোম > সারা দেশ > চট্টগ্রাম

অন্তর্বর্তী সরকার দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়: শাহ মোফাজ্জল

জেলা প্রতিনিধি, কুমিল্লা

আনন্দ উচ্ছ্বাসে দাদাভাই দাদাভাই স্লোগানে মুখরিত শিক্ষার্থীদের মতবিনিময় সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া তত্ত্বাবধায়ক সরকার দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। এ জন্য দরকার নির্বাচিত সরকার। সংস্কারের নামে কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচন দিন।

শনিবার দুপুরে কুমিল্লার মুরাদনগর ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে স্বপ্নের মুরাদনগর তরুণ প্রজন্মের ভাবনা শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামীর দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, আওয়ামী লীগকে আর বাংলার জমিনে ক্ষমতায় আসতে দেয়া হবে না। কারণ তারা দেশের মানুষের ওপর গণহত্যা চালিয়েছে। নির্বিচারে গুলি চালিয়েছে। দেশের মানুষের বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার কেড়ে নিয়েছে।

তত্ত্বাবধায়ক সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, বিগত আন্দোলনে নেতৃত্ব দেয়া রাজনৈতিক দলগুলোর সাথে বসে তাদের মতামত নিয়ে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিতে হবে। নির্বাচিত সরকারই দেশের মূল সংস্কার করবে।

তিনি আরও বলেন, বিগত সরকারের রেখে যাওয়া চাদাবাজি ও দুর্নীতি এখনও রয়ে গেছে। এর বিরুদ্ধে আরেকটা আন্দোলন করতে হবে। মিথ্যা স্বাক্ষী দিয়ে শেখ হাসিনা সরকার আমাকে যাবজ্জীবন সাজা দিয়েছে। আমাকে একাধিক বার হত্যার চেষ্টা করেছিলো। আল্লাহ আমাকে রক্ষা করেছে।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থীরা অংশগ্রহণ।

অধ্যক্ষ কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাজী শাহ আরফিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাও. গাজী ইয়াকুব ওসমানি, কায়কোবাদ এর ছোট ভাই কাজী শাহ জুন্নুন বসরী, হেফাজতে ইসলাম বাংলাদেশের মুরাদনগর উপজেলা নায়েবে আমির হাফেজ মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম, রাজশাহি বিশ্ববিদ্যালয়র শিক্ষার্থী রোমান আহম্মেদ বাদন, নবীয়াবাদ মাদ্রাসার শিক্ষার্থী জাহিদ হাসান প্রমুখ।

কুমিল্লা বোর্ডের আট কলেজ থেকে অংশ নিচ্ছে না কেউ

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

গাঁজা কাণ্ডে দাউদকান্দির ওসি প্রত্যাহার