হোম > সারা দেশ > চট্টগ্রাম

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর)

চাঁদপুরের শাহরাস্তিতে গাঁজাসহ মাদক কারবারি ও ১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী নরিংপুর পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. আনোয়ার হোসেন প্রকাশ ওরফে সাদা আনোয়ার (৭০) শাহরাস্তি উপজেলার সংহাই (হাজী বাড়ী) গ্রামের মৃত হাবিব উল্লাহর ছেলে। এ সময় তার কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার আনোয়ার হোসেনের বিরুদ্ধে ১৮টি মামলা রয়েছে।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭

প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণকাজ শুরু: ক্রীড়া প্রতিমন্ত্রী